খবর লাইভ : সাইবার হানার জের! সাময়িকভাবে পরিষেবা ব্যাহত দেশের প্রায় ৩০০টি ব্যাঙ্কের। যদিও বিষয়টি নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) তরফে কোনও মন্তব্য করা হয়নি।
জানা গিয়েছে, সরাসরি কোনও ব্যাঙ্কের সিস্টেমের উপর র্যানসামওয়ার হানা চালানো হয়নি। বরং সি-এজ টেকনোলজি নামে যে সংস্থা ভারতের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ব্যাঙ্কগুলিকে ব্যাঙ্কিং প্রযুক্তি প্রদান করে থাকে, সেই প্রোভাইডারই পড়েছে র্যানসামওয়ার হামলার মুখে। এর জেরে সাময়িকভাবে পরিষেবা ব্যাহত ভারতের প্রায় ৩০০টি ব্যাঙ্কের।
যদিও এনপিসিআই-র তরফে আপাতত জানানো হয়নি যে কখন পরিষেবা ঠিক হবে। সেইসঙ্গে এনপিসিআই-র তরফে জানানো হয়েছে যে সি-এজ টেকনোলজির সঙ্গে হাতে হাত মিলিয়ে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। করা হচ্ছে সুরক্ষা সংক্রান্ত পর্যালোচনা। যত দ্রুত সম্ভবত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে এনপিসিআই-র তরফে জানানো হয়েছে।
প্রসঙ্গত, দেশের শীর্ষ ব্যাঙ্ক এবং ভারতীয় সাইবার কর্তৃপক্ষ দেশের সমস্ত ব্যাঙ্কগুলিকে গত কয়েক সপ্তাহ ধরে সম্ভাব্য সাইবার হানা সম্পর্কে সতর্ক করছিল। এরই মধ্যে বুধবারের এই হানা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…