মর্মান্তিক,দিল্লিতে নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন কোচিং সেন্টারের বেসমন্টে ডুবে মৃত তিন পড়ুয়া

খবর লাইভ : শনিবার সকাল থেকেই নাগাড়ে বৃষ্টিপাত চলছিল দিল্লিতে। জলমগ্ন হয়ে পড়েছিল একাধিক এলাকা। বাদ যায়নি পশ্চিম দিল্লির পুরনো রাজেন্দ্রনগরও। কোথাও হাঁটু তো কোথাও আবার কোমর সমান জল জমে গিয়েছিল।দুর্যোগের দিল্লিতে মর্মান্তিক ঘটনা। নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন কোচিং সেন্টারের বেসমন্টে ডুবে মৃত তিন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির রাজেন্দ্রনগরে।

জানা গিয়েছে, মৃত দুই ছাত্রী এবং এক ছাত্র ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। আরও তিনজন ভিতরে আটকে পড়েছিলেন। চার ঘণ্টার চেষ্টায় তাঁদের উদ্ধার করা সম্ভব হয়েছে। সন্ধ্যা ৭টা নাগাদ দমকল বিভাগে খবর পৌঁছয় রাউ’স আইএএস স্টাডি সার্কেল কোচিং সেন্টারের বেসমেন্ট জলে ভরে গিয়েছে। সেখানে আটকে রয়েছেন একাধিক পড়ুয়া। খবর পেয়েই পাঁচটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। শুরু হয় উদ্ধারকার্য। একইসঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। মধ্যরাত পর্যন্ত তারা উদ্ধারকাদ চালায়। চার ঘণ্টার চেষ্টায় তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি তিনজনের মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রাজেন্দ্রনগরের এই রাউ’স আইএএস স্টাডি সার্কেল কোচিং সেন্টারের বেসমেন্টে একটি লাইব্রেরি ছিল। সেখানে ঘটনার মুহূর্তে একাধিক পড়ুয়া ছিল। বৃষ্টির ফলে সেখানে হু হু করে জল ঢুকতে শুরু করে। মুহুর্তের মধ্যেই জল কারও কোমর তো কারও বুক সমান পৌঁছে যায়। ভাসতে শুরু করে লাইব্রেরির আসবাবপত্র। দড়ির সাহায্য বেশ কয়েকজনকে জলমগ্ন লাইব্রেরি থেকে বের করে আনতে সক্ষম হয় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। যদিও ওই তিন পড়ুয়া কোনওভাবেই বেরোতে পারেনি।

ঘটনা প্রসঙ্গে দিল্লির মন্ত্রী অতিশি বলেন, ‘ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’ ঘটনাস্থলে পৌঁছন আম আদমি পার্টির বিধায়ক দুর্গেশ পাঠক। এ ছাড়াও যান দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব এবং সাংসদ বাঁশুরি স্বরাজ। তাঁদের দাবি, দিল্লি সরকারের ভয়ঙ্কর অবহেলার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা। অতিশিকেই এর দায় নিতে হবে বলে উল্লেখ করেন তাঁরা। বাঁশুরি স্বরাজ আরও বলেন, ‘গত এক সপ্তাহ ধরে ড্রেন সাফ করার জন্য বিধায়ক দুর্গেশ পাঠককে অনুরোধ করেছিলেন ওই কোচিং সেন্টারের পড়ুয়ারা। তিনি পাত্তাই দেননি। অরিবন্দ কেজরিওয়াল, দুর্গেশ পাঠক, অতিশি এই ঘটনার জন্য দায়ী।’দমকল আধিকারিক অতুল গর্গ বলেন, ‘সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় পাঁচটি ইঞ্জিন। জল পাম্প করে বের করে কোচিং সেন্টারের লাইব্রেরি থেকে দুই ছাত্রীর দেহ উদ্ধার করি। পরবর্তীতে আরও এক ছাত্রের দেহ পাওয়া যায়। তিনজন ভিতরে আটকে ছিলেন। সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। কোচিং সেন্টারে মোট ৩০ জন পড়ুয়া ছিলেন। বাকিরা কোনওমতে বেরিয়ে আসতে সক্ষম হন।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago