একের পর এক মিসাইল হানায় ফের তছনছ ইজরায়েলের আয়রন ডোম

খবর লাইভ : ফের তছনছ হয়ে গেল ইজরায়েলের আয়রন ডোম ৷ লেবানন সীমান্তের ওপার থেকে এপারে ইজরায়েলের গোলান হাইটসে আছড়ে পড়ল একের পর এক মিসাইল ৷ এখনও পর্যন্ত শিশু সহ ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইজরায়েল প্রশাসন৷ তাদের দাবি, গত বছরের ৭ অক্টোবরের ভয়াবহ হামলার মতোই ভয়ানক ছিল এদিনের হামলা ৷

ইজরায়েলের তরফে জানানো হয়েছে, লেবাননের দিক থেকে ইজরায়েলি জমিতে আছড়ে পড়া অন্তত ৩০টি জায়গা চিহ্নিত করতে পেরেছে তারা ৷ এই হামলার পিছনে ইরান মদতপুষ্ট বিদ্রোহী সংগঠন হিজবুল্লার হাত রয়েছে বলে দাবি ইজরায়েলের ৷ এদিনের হামলার ঘটনায় গত ৯ মাস ধরে চলা যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা আরও বাড়তে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা ৷ যদিও হিজবুল্লা গোষ্ঠী স্পষ্ট জানিয়ে দিয়েছে এই রকেট হামলার পিছনে তারা কোনও ভাবেই দায়ী নয়৷

গোলান হাইটসে প্রায় ২০ হাজার ড্রুজ উপজাতির আরব বংশোদ্ভূত বসবাস করেন৷ ১৯৬৭ সালে ছয় দিনের লড়াইয়ে সিরিয়ার কাছ থেকে এই ভূখণ্ড ছিনিয়ে নিয়েছিল ইজরায়েল৷ ১৯৮১ সালে তা পাকাপাকি ভাবে ইজরায়েলের দখলে চলে আসে ৷ বর্তমানে এখানে ড্রুজ উপজাতিদের পাশাপাশি ৫০ হাজার ইজরায়েলিদেরও বাস ৷ তবে ড্রুজ উপজাতির মানুষেরা বেশিরভাগই নিজেদের সিরিয়ার বাসিন্দা বলেই পরিচয় দিতে পছন্দ করেন এবং ইজরায়েলি নাগরিকত্ব নিতে অস্বীকার করেছেন ৷ শনিবার ইজরায়েল অধিকৃত নর্দার্ন গোলান হাইটসের মজদাল শামস গ্রামেই এই অংশেই চালানো হয়েছে রকেট হামলা ৷ হামলায় ১২ জনের মৃত্যুর পাশাপাশি ২৯ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago