খবর লাইভ : অলিম্পিক্স ২০২৪ – র শুরুটাও দাপটের সঙ্গে করলেন ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু। প্রতিযোগিতার প্রথম পর্বের ম্যাচে প্রতিপক্ষকে দাঁড়াতেই দিলেন না সিন্ধু। হেলায় হারালেন মলদ্বীপের প্রতিপক্ষকে। স্ট্রেট সেটে ম্যাচে জিতে জায়গা করে নিলেন প্রতিযোগিতার পরের রাউন্ডে জায়গা পাকা করে নিলেন সিন্ধু।
এদিন ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে পাওয়া যায় পিভি সিন্ধুকে। ভারতীয় শাটলারের অ্যাটাকের সামনে কোনও জবাবই ছিল মলদীপে ফতেমা আবদুল রাজ্জাকের। প্রথম সেট থেকেই নিজের অভিজ্ঞতার পরিচয় দিয়ে একের পর এক পয়েন্ট জিতে নেন সিন্ধু। প্রথম সেট ২১-৯ ব্যবধানে জেতেন সিন্ধু। দ্বিতীয় সেটেও ম্যাচর রাশ একেবারে নিজের হাতে নিয়ে নেন ভারতীয় শাটলার। ২১-৬ ব্যবধানে জেতেন তিনি।
এই জয়ের ফলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে পিভি সিন্ধুর। ৩১ জুলাই তাঁর পরিবর্তী ম্যাচ। প্রতিপক্ষ এস্তোনিয়ার ক্রিস্টিন কুবা। ৩১ জুলাউ ভারতীয় সময় দুপুর ১২.৫০ থেকে শুরু হবে সিন্ধু পরবর্তী ম্যাচ। এই ম্যাচ জিততে পারলে সরাসরি প্যারিস অলিম্পিক্সের শেষ ষোলোয় জায়গা পাকা করে নেবেন ভারতের তারকা ব্যাডমিন্টন প্লেয়ার।
প্রসঙ্গত, রিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন পিভি সিন্ধু। টোকিওতে সন্তুষ্ট থাকতে হয়েছিল ব্রোঞ্জ জিতে। ভারতের প্রথম খেলোয়ার হিসেবে পরপর দুটি অলিম্পিক্সে পদক জয়ের রেকর্ড গড়েছিলেন পিভি সিন্ধু। তবে সোনা জয় এখনও অধরা। এবার প্যারিসে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে অবিচল পিভি সিন্ধু।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…