খবর লাইভ : ফের রাস্তায় নেমে আন্দোলন প্রাইমারি চাকরি প্রার্থীদের। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত হামাগুড়ি দিয়ে মিছিল করে অভিনব প্রতিবাদ চাকরিপ্রার্থীদের। অনেকটা পথ হামাগুড়ি দিয়ে আসায় কয়েকজন চাকরিপ্রার্থীকে অসুস্থও হয়ে পড়তেও দেখা যায়। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাতালেও পাঠানো হয়েছে। তবে আন্দোলনকারীদের থামাতে ধর্মতলায় রাস্তায় নামে বিশাল পুলিশ বাহিনী।
মিছিলের একেবারে প্রথমসারি প্রচুর মহিলা চাকরীপ্রার্থী থাকায় নামানো প্রচুর সংখ্যায় মহিলা পুলিশও। এরপর ওই আন্দোলনকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু তাঁরা বিক্ষোভ তুলতে রাজি হয়নি। তাঁদের দাবি, “২০১৪ সালের যে নোটিফিকেশন বেড়িয়ে ছিল তাতে বলা হয়েছিল গেজেট মেনে সম্পূর্ণ আপডেট সিটে নিয়োগ করা হবে। কিন্তু,২০১৪ সালের পর ১০ বছর কেটে গেলেও কমিশন এখনও ১৪ হাজার ৩৩৯ পদের কথাই বলে যাচ্ছে। আমরা চাই হাইকোর্টের আগামী রায়ে আমাদের আপডেট সিটের দাবিটা ভাল করে দেখা হয়। বিচারপতির কাছে আবেদন আমরা চাই আমাদের ইন্টারভিউ এর বন্দোবস্ত করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হোক।”
অন্যদিকে হামাগুড়ি দিয়ে চাকরির দাবির প্রতিবাদের মধ্যে রাস্তাতেই শুয়ে পড়তে দেখা যায় বেশ কিছু মহিলাকে। তীব্র ক্ষোভ প্রকাশ করে কাঁদতে কাঁদতে এক মহিলা বলে দাবি, “আমরা ইন্টারভিউ দিয়ে বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থী। আমাদের আজকের আন্দোলনের একটাই দাবি সমস্ত ভ্যাকেন্সি আপডেট করে সকল টেট পাশদের নিয়োগ করতে হবে। সে কারণেই আমাদের মহামিছিল। বিচারপতিদের কাণে আবেদন যেন আমার বিষয়টি যেন মানবিক দিক থেকে দেখা হয়।” অন্যদিকে বাকি আন্দোলন কারীদের রাস্তা থেকে কার্যত টেনে হিঁচড়ে তুলতে থাকে পুলিশ। এমনকি এই আন্দোলনে মুখ্যমন্ত্রীর ছবিতে পায়ে হাত দিয়ে শুয়ে পড়তেও দেখা যায় চাকরি প্রার্থীদের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…