খবর লাইভ : তীরে এসে তরী ডুবল ভারতের। এদিন এশিয়া কাপ ফাইনালে হারের মুখ দেখল হরমনপ্রীত কৌরের দল। ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৮ উকেটে হারে টিম ইন্ডিয়া। ব্যর্থ গেল স্মৃতি মান্ধনার ৬০ রান। এদিন ব্যাট হাতে স্মৃতি ছাড়া কেউ দাপট দেখাতে পারেনি। বল হাতেও ব্যর্থ ছিল ভারতের প্রমিলা ব্রিগেড।
ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কৌরের দল। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ৬০ রান করেন স্মৃতি। ১৬ রান করেন শেফালি ভার্মা। ১১ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ৩০ রান করেন রিচা ঘোষ। লঙ্কানদের হয়ে ২ উইকেট কাভিশা দিলহারির। একটি করে উইকেট নেন প্রভধানি, সচিনি নিসানসালা এবং অধিনায়ক চামারি।
জবাবে ব্যাট করতে নেমে সহযে জয় তুলে নেয় লঙ্কান বাহিনী। বল হাতে দাপটই দেখাতে পারলেন না দীপ্তি শর্মা, রিচা ঘোষ, রেনুকা ঠাকুররা। মাত্র একটিই উইকেট পান দীপ্তি। লঙ্কানদের হয়ে হর্শিতা ৬৯ রানে অপরাজিত। ৬১ রান করেন চামারি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…