‘গীতা’ আমায় অনুপ্রেরণা জুগিয়েছে: অলিম্পিক্সে পদক জয়ের পরে প্রতিক্রিয়া মনু ভাকরের

খবর লাইভ : ‘আমি খুব গীতা পড়ি ,গীতা আমায় অনুপ্রেরণা জুগিয়েছে’, এদিন প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ের পর বললেন মানু ভাকর। অলিম্পিক্সে ইতিহাস গড়েছেন মানু। প্রথম ভারতীয় মহিলা শুটার হিসাবে অলিম্পিক্সে পদক জয় করেছেন তিনি। জিতেছেন ব্রোঞ্জ। আর এরপরই যেন আবেগে ভাসলেন ভারতীয় শুটার।

আরও পড়ুনঃ মানু ভাকের হাত ধরে ২০২৪ প্যারিস অলিম্পিক্সে প্রথম পদক জয় ভারতের 

আজ চিত্রটা ঝা-চকচকে হলেও, এর পিছনে কমটি কষ্ট করেননি মানু। টোকিও অলিম্পিক্স থেকে শূন্য হাতে ফিরতে হয়েছিল মানুকে। একেবারে শেষ মুহূর্তে পিস্তল বিকল হয়ে যায় তাঁর। সারিয়ে নিয়ে প্রতিযোগিতায় নেমে পড়েছিলেন, কিন্তু একরাশ ব্যর্থতা নিয়ে শুটিং রেঞ্জ ছাড়তে হয় মনুকে। কাঁদতে কাঁদতে বিদায় নিয়েছিলেন। একটা সময় মনে হয়েছিল সব ছেড়ে দিতে। কিন্তু ফের কামব্যাক করেন মানু। যা হয় স্বপ্নের। এদিন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের পর মানু ভাকের বলেন, “ নিজের পরিশ্রমের প্রতি ভরসা ছিল। কর্মের প্রতি ভরসা ছিল। ফাইনালে নামার টেনশন থাকলেও, সেটা আখেরে লাভজনক হয়েছে। ফোকাস করতে সুবিধা হয়েছে। ” এরপরই তিনি বলেন, “ আমি খুব গীতা পড়ি। গীতা আমায় অনুপ্রেরণা জুগিয়েছে। অর্জুনের উক্তিটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আজ ফাইনালে সেটা আমায় অনুপ্রেরণা জুগিয়েছে।”

এদিকে নাতনির সাফল্যে উচ্ছ্বসিত মানু ভাকেরের ঠাকুমা। হরিয়ানায় পরিবার এবং পড়শিদের সঙ্গে উচ্ছ্বাসে মাতেন তিনি। লাড্ডু বিতরণ করে মাতেন সেলিব্রেশনে। তিনি এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বলেন, “আমি ওকে আশীর্বাদ করি। ও দারুণ কাজ করেছে। ও এখানে এলে আমরা সবাই মিলে ওকে স্বাগত জানাব। আমি ওর জন্য একটি বিশেষ খাবার তৈরি করে রাখব।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago