খবর লাইভ : বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ইতিমধ্যে ওড়িশার দিকে অগ্রসর হতে শুরু করে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছ। উত্তরে বাড়বে বৃষ্টি, মালদা ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। ফুঁসছে তিস্তা। রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন তিস্তা বাজার। বন্ধ কালিম্পং -দার্জিলিং সংযোগকারী রাস্তা।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থিত শক্তিশালী নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। শনিবার থেকেই সমুদ্র উত্তাল, বইছে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর আগামী ৪৮ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাগুলিতেও আগামী দুদিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…