খবর লাইভ: শেষ পর্যন্ত রাজনীতির ময়দানে নেতা হিসাবে নামতে চলেছেন প্রশান্ত কিশোর। ভোটকুশলী জানিয়েছেন, আগামী ২ অক্টোবর রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে তার ‘জন সুরজ অভিযান’। ওই দিন অন্তত দেড় লক্ষ মানুষ নতুন দলে যোগ দেবেন বলেও জানিয়েছেন পিকে। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রত্যেকটি আসনে লড়ার পরিকল্পনাও রয়েছে পিকের দলের।
রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট হিসাবে অবসর নেওয়ার পরে জন সুরজ অভিযান শুরু করেছিলেন প্রশান্ত কিশোর। বছর দুয়েক আগে শুরু হওয়া এই অভিযানকে অনেকে রাজনৈতিক দলের তকমা দিলেও তা অস্বীকার করেছেন। পিকের মত ছিল, যারা বদল চায়, এটা তাদের জন্য একটা মঞ্চ মাত্র। এখনই তিনি কোনও রাজনৈতিক দল তৈরি করছেন না। তবে আগামী দিনে যে তিনি নিজের দল গড়েই প্রত্যক্ষ রাজনীতিতে নামতে চান, তার স্পষ্ট ইঙ্গিতও দিয়েছিলেন বছর দুয়েক আগেই।
আরও পড়ুনঃ এশিয়া কাপ ফাইনালে হার ভারতের, ট্রফি শ্রীলঙ্কার ঝুলিতে
আগামী কয়েক সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রশান্তর। ‘জন সুরজ অভিযান’-এর পদাধিকারীদের নিয়ে রাজ্য স্তরের আটটি বৈঠক করার কথা রয়েছে তাঁর। জানা গিয়েছে, নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করা, নেতৃত্বের পরিকাঠামো তৈরি করা, দলের গঠনতন্ত্রের খসড়া তৈরি করা-সহ একাধিক বিষয়ে আলোচনা হবে ওই বৈঠকগুলিতে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…