উত্তমকুমার স্মরণে ধনধান্য স্টেডিয়ামের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আসার আগেই তোরণ ভেঙে গুরুতর আহত দুই শিল্পী

খবর লাইভ : মহানায়ক উত্তম কুমারের ৪৪ তম মৃত্যুবার্ষিকীতে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে উত্তকুমারের স্মরণে ধনধান্য স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার আগেই বিপত্তি। এক নম্বর গেটের কাছে ভাঙলো তোরণ, আহত দুই। দ্রুত তাঁদের এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ কমিশনার।

জানা গিয়েছে, যে দু’জন জখম হয়েছেন তাঁরা লোকশিল্পী। দক্ষিণ ২৪ পরগনা থেকে এসেছিলেন অনুষ্ঠানে অংশ নিতে। তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, এক জনের মাথায় আঘাত লেগেছে। মুখ্যমন্ত্রী প্রেক্ষাগৃহে আসার আধ ঘণ্টা আগে দুর্ঘটনাটি ঘটে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রেক্ষাগৃহের বাইরে লাইনে দাঁড়িয়েছিলেন অনেকে। সেই সময় দমকা হাওয়ায় ভেঙে পড়ে তোরণটি। তাতে অন্তত ২০-২৫ জন নীচে চাপা পড়ে গিয়েছিলেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago