নেপালের কাঠমান্ডুতে ১৯ যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল বিমান, মৃত্যুর সঙ্গে লড়ছেন পাইলট

খবর লাইভ : কাঠমান্ডুতে ১৯ যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল বিমান । বুধবার ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেক অফের সময় ঘটে বিপত্তি। পোখরা যাচ্ছিল বিমানটি।

এদিন সকাল ১১টা নাগাদ টেক অফের সময় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। বিমানে যাত্রী ও কর্মী মিলিয়ে ১৯ জন ছিলেন। ভেঙে পড়ার পর আগুন ধরে যায় বিমানটিতে। একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কথা জানিয়েছেন বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর। তবে তিনি দুর্ঘটনার কারণ নিয়ে মুখ খোলেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ততক্ষণাৎ ছুটে আসে কাঠমান্ডু পুলিশ ও দমকলকর্মীরা। ইতিমধ্যে প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত বিমানটির একাধিক ভিডিও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, বিমানটি দাউদাউ করে জ্বলছে। কুণ্ডলী পাকিয়ে উঠছে কালো ধোঁয়া। বিমানটি শৌর্য এয়ারলাইন্সের ছিল বলে জানা গিয়েছে। কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র দিনেশ রাজ ময়নালি জানিয়েছেন, আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় তদন্ত চলছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago