ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস বাতিল! কী ভাবে ফেরত পাবেন টিকিটের টাকা?

খবর লাইভ : ১৩১০৮ কলকাতা – ঢাকা মৈত্রী এক্সপ্রেস, ১৩১০৭ ঢাকা – কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবং ১৩১০৯ কলকাতা – ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। রেল সূত্রে খবর, নিম্নোক্ত তারিখগুলিতে একটি করে ট্রিপ বাতিল থাকবে।

১৩১০৮ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস, কলকাতা স্টেশন থেকে ২২/৭/২০২৪ তারিখে অর্থাৎ সোমবার ছাড়ার কথা ছিল। ১৩১০৭ ঢাকা- কলকাতা মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে ২৩/৭/ ২০২৪ তারিখে অর্থাৎ মঙ্গলবার ছাড়ার কথা ছিল এবং ১৩১০৯ কলকাতা -ঢাকা মৈত্রী এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ২৩/৭/২০২৪ তারিখে ছাড়ার কথা ছিল। সেগুলি উপরিউক্ত দিনগুলিতে বাতিল থাকবে বলে জানিয়েছে রেল।

একইসঙ্গে রেল সূত্রে জানানো হয়েছে, নিম্নোক্ত শর্তাবলী সাপেক্ষে বাতিল ট্রেনের ভাড়ার সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।

কলকাতা শহরের সংশ্লিষ্ট টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত শুধুমাত্র কলকাতার বিশেষ টিকিট কাউন্টার গুলিতেই প্রদান করা হবে।

হারানো/মিসপ্লেসড টিকিটের কিন্তু কোনও ফেরত দেওয়া হবে না।

বিদেশি পর্যটকদের কাউন্টারে পিআরএসের কার্যক্রমের সময়ের মধ্যেই টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। টিডিআর ইস্যু করা হবে না।

ট্রেন নির্ধারিত সময়ে না চলার জন্য যাত্রীদের অসুবিধার কথা ভেবে দুঃখ প্রকাশ করেছে রেল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago