খবর লাইভ : আর কোনও বাধা রইল না সরকারি কর্মচারীদের আরএসএস-এর কাজ করার জন্য ৷ সম্প্রতি একটি কেন্দ্রীয় সরকারি নথি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কংগ্রেস দাবি করেছে, গত ৫৮ বছর ধরে সরকারি কর্মীদের উপরে বহাল থাকা এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নরেন্দ্র মোদির সরকার৷
যদিও এই নথির সত্যতা সম্পর্কে সরকারি তরফে এখনও কোনও বিবৃতি পাওয়া যায়নি৷ তবে, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও ওই নথিরই স্ক্রিন শট (সাবেক ট্যুইটার) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানিয়েছেন, ৫৮ বছর আগে করা ‘অসাংবিধানিক’ একটা নিষেধাজ্ঞা অবশেষে তুলে নিল মোদি সরকার৷
কংগ্রেস সাধারণ সম্পাদক (সংযোগ) জয়রাম রমেশ ৯ জুলাই জারি করা একটি অফিস মেমরেন্ডাম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন৷ নথিটি কেন্দ্রীয় কর্মিবর্গ, পাবলিক গ্রিভ্যান্স এবং পেনশন দফতরের৷ সেই নথি অনুযায়ী, এরপর থেকে আরএসএস-এর কোনও কাজে যোগ দিতে আর বাধা থাকবে না কোনও সরকারি কর্মীর৷
নথির ছবি শেয়ার করে পোস্টে জয়রাম রমেশ লিখেছেন, ‘গান্ধিজির হত্যার পরে সর্দার প্যাটেল ১৯৪৮ সালে আরএসএস-কে নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করেছিলেন৷ তারপরে ভাল কার্যক্রমের আশ্বাসের উপর ভিত্তি করে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়৷ তারপরও কিন্কতু, নাগপুরে আরএসএস কোনওদিন জাতীয় পতাকা ওড়াইনি’৷
জয়রাম রমেশ জানিয়েছেন, তারপর ১৯৬৬ সালে সরকারি কর্মীদের আরএসএস-এর কাজে যুক্ত থাকার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় সরকার৷
তাঁর দাবি, গত ৪ জুনের (লোকসভা নির্বাচনের ফলাফল) পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আরএসএস-এর মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে৷ তার ঠিক পরেই ৯ জুলাই ৫৮ বছরের নিষেধাজ্ঞা তুলে নিল মোদির সরকার৷ যে নিষেধাজ্ঞা অটলবিহারী বাজপেয়ীর আমলেও বহাল ছিল৷ তাহলে কি আরএসএস-কে তুষ্ট করতেই মোদি সরকারের এই ছোট্ট উদ্যোগ?
জয়রাম রমেশ ১৯৬৬ সালে জারি হওয়া সেই নিষেধাজ্ঞা সংক্রান্ত নথিও একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…