খবর লাইভ : বাণিজ্য নগরীতে দামী গাড়ির উৎপাত কমছেই না। সোমবার ফের এক অডির ধাক্কায় গুরুতর আহত চারজন। বেপরোয়া অডির পরপর দুটি অটোরিক্সায় ধাক্কা মারলে অটোর যাত্রী ও চালক সহ মোট চারজন আহত হন। শিবসেনা নেতা-পুত্রের বিএমডব্লুর ধাক্কায় এক মহিলার মৃত্যুর ঘটনায় এখনও বিচার পায়নি সাধারণ পরিবার। তারই মধ্যে সোমবারের ঘটনায় ফের পলাতক অডি-র চালক।
আরও পড়ুনঃ ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস বাতিল! কী ভাবে ফেরত পাবেন টিকিটের টাকা?
সোমবার সকালের মুম্বইয়ের মলন্দ এলাকায় পরপর দুটি অটোরিক্সায় ধাক্কা মারে অডি গাড়িটি। দুই অটোর চালক আহত হন, তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। একটি অটোর দুজন যাত্রীও আহত হন। মলন্দ পুলিশ অডি গাড়িটি বাজেয়াপ্ত করলেও পলাতক চালক। স্থানীয় সিসিটিভি ও গাড়ির রেজিস্ট্রেশন ধরে তদন্ত শুরু করেছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…