খবর লাইভ : এক যুগ পর ইউরো কাপের ফাইনালে গেল স্পেন। বুধবারের ম্যাচে জার্মান মিউনিখ ফুটবল এরিনাতে ফ্রান্সকে ২-১ গোলে হারায় তারা। স্পেনের হয়ে গোল করেন লামিন ইয়ামাল এবং দানি ওলমো। অন্যদিকে ফ্রান্সের হয়ে গোল করেন কোলো মুয়ানি। এই জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে ইউরো কাপে এতটানা ছটি ম্যাচে জিতে রেকর্ড গড়ল স্পেন।
আরও পড়ুনঃ সব জল্পনার অবসান, ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীর
এই ম্যাচ হেরে যাওয়ার ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ফ্রান্স। এবং পেলের রেকর্ড ভেঙে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে স্বীকৃতি পেলেন স্পেনের লামিন ইয়ামাল।
গ্রুপ পর্ব থেকেই একপ্রকার অঘটন শুরু হয়েছিল। সেই সময় থেকেই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ওপেন প্লে থেকে গোল করতে পারেনি ফ্রান্স। তারজন্য অনেক সমালোচনার মুখোমুখিও হতে হয়েছে। এমনকি চেনা ছন্দে দেখা যায়নি এমবাপেকে। নাকের চোটে একপ্রকার কাবু রয়েছেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…