খবর লাইভ : জল্পনার অবসান। ভারতীয় দলের নতুন কোচ হলেন গৌতম গম্ভীর। এদিন সন্ধ্যায় টুইট করে জানালেন বোর্ড সচিব জয় শাহ। টি-২০ বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। তারপর থেকেই জল্পনা ছিল ভারতীয় দলের কোচের হট সিটে বসতে চলেছেন গৌতম। সেই জল্পনার মাঝেই মঙ্গলবার পড়ল সিলমোহড়। টিম ইন্ডিয়ার কোচ পদের লড়াইয়ে গম্ভীরের সঙ্গে ছিলেন আর এক প্রাক্তন ক্রিকেটার ডব্লিউভি রমন। ভারতীয় দলের দায়িত্ব নিএ উচ্ছ্বসিত গম্ভীর।
এদিন জয় টুইট করে জানান, “ এটা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, যে ভারতীয় দলের নতুন কোচ হচ্ছেন গৌতম গম্ভীর। গম্ভীরকে ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে স্বাগত জানাই। আধুনিক দিনের ক্রিকেট দ্রুত বিকশিত হয়েছে, আর গৌতম এই পরিবর্তন খুব কাছ থেকে দেখেছেন। গম্ভীরের কেরিয়ার জুড়ে এত সাফল্য দেখে , আমি আত্মবিশ্বাসি যে এই পদের জন্য গৌতম একেবারে যোগ্য। ভারতীয় ক্রিকেট বোর্ড গম্ভীরকে সব দিক দিয়ে সমর্থন করবে। “
এদিকে ভারতীয় দলের কোচ হওয়ার পর গম্ভীর বলেন, “ ভারত আমার পরিচয় এবং আমার দেশের সেবা করা আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। আমি আবার ভারতীয় দলে ফিরে আসতে পেরে সম্মানিত, যদিও অন্য রূপে। কিন্তু আমার লক্ষ্য সবসময়ের মতোই এক। প্রত্যেক ভারতীয়কে গর্বিত করা। “
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…