খবর লাইভ : রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে আজ ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এই তিন কেন্দ্রের বিধায়করা পদত্যাগ করে লোকসভায় প্রার্থী হওয়ায় উপনির্বাচন হচ্ছে। মানিকতলার দীর্ঘদিনের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুর পর এই কেন্দ্রেও আজ ভোট। সকাল ৭টা থেকে ভোট প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও অনেক বুথেই এখনও ভোটগ্রহণ শুরু হয়নি। সূত্রের খবর মানিকতলা কেন্দ্রের ঘরবিবি লেনের বার্বিল্যান্ড স্কুলে ২৭০ নম্বর বুথে মকপোলিংয়ের সময় ইভিএম লক হয়ে যায়। ফলে এখনও শুরু হয়নি ভোটগ্রহণ।নদিয়া দক্ষিণের হবিবপুর বিন পাড়া প্রাথমিক বিদ্যালয় একটি বুথে ইভিএম খারাপ থাকার অভিযোগ। উত্তর ২৪ পরগনার বাগদাতেও ইভিএম বিভ্রাটের খবর মিলেছে।
বুধের মেঘলা আকাশে সকাল সকাল ভোট দিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। করোনেশন উচ্চ বিদ্যালয়ে ১৪১ নম্বার বুথে ভোট দেন। তাঁর অভিযোগ বিরোধীরা শুরু থেকেই ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কমিশনে কোনও অভিযোগ জমা পড়েনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…