খবর লাইভ : আগামী ২৩ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। যা তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের প্রথম বাজেট হতে চলেছে। গত ১ ফেব্রুয়ারি যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছিলেন, তখন সেটা অন্তর্বর্তীকালীন বাজেট বা ভোট-অন-অ্যাকাউন্ট ছিল। নয়া সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত কাজ চালানোর জন্য সেই বাজেট পেশ করা হয়েছিল। এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে।
শনিবার সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, ‘আগামী ২২ জুলাই থেকে আগামী ১২ অগস্ট পর্যন্ত (সংসদীয় কার্যাবলির উপরে নির্ভর করছে) সংসদের বাজেট অধিবেশন ডাকার জন্য ভারত সরকার যে প্রস্তাব দিয়েছিল, তা গ্রহণ করেছেন মাননীয় রাষ্ট্রপতি। আর ২০২৪ সালের ২৩ জুলাই পেশ করা হবে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট।’
আর বাজেট পেশ দিনক্ষণ ঘোষণার মধ্যেই বিভিন্ন অংশের মধ্যে একাধিক আশা-প্রত্যাশা তৈরি হয়েছে। তারইমধ্যে একটি মহলের তরফে দাবি করা হচ্ছে যে এবার বাজেটে বেতনভোগী মানুষদের স্ট্যান্টার্ড ডিডাকশনের সীমা বাড়িয়ে দ্বিগুণ করা হতে পারে। আপাতত স্ট্যান্টার্ড ডিডাকশনের অঙ্কটা হল ৫০,০০০ টাকা। সেটা বাড়িয়ে এবার বাড়িয়ে এক লাখ টাকা করা হতে পারে বলে একটি রিপোর্টে দাবি করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…