সূর্য ওই ক্যাচ ফেলে দিলে তিনি কী করতেন? জানালেন রোহিত

খবর লাইভ : বিশ্বকাপ ফাইনালে ডেভিড মিলারের অবিশ্বাস্য ক্যাচ ধরে কার্যত রোহিত শর্মার হাতে বিশ্বকাপ ট্রফিটাই তুলে দিয়েছিলেন সূর্যকুমার যাদব৷ লং অফে সূর্য ওই ক্যাচ না ধরলে কী হত তা ভেবেই আঁতকে উঠছেন ভারতীয় সমর্থকরা৷

এবার ভারতীয় দলের অধিনায়ক নিজেই জানিয়ে দিলেন, সূর্য ওই ক্যাচ ফেলে দিলে তিনি কী করতেন? রোহিতের দাবি, ওই ক্যাচ ফেলে দিলে সূর্যকেই তিনি দল থেকে বাদ দিয়ে দিতেন৷

বিশ্বকাপ জিতে ফেরার পর শুক্রবার রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, শিবম দুবে এবং যশস্বী জয়সওয়ালকে সংবর্ধিত করে মহারাষ্ট্র সরকার৷ সেই অনুষ্ঠানেই মজাচ্ছলে রোহিত বলেন, ‘ভাগ্যিস বলটা সূর্য ধরে নিয়েছিল, ক্যাচটা ফেলে দেয়নি৷ না হলে ওকেই আমি দল থেকে বাদ দিয়ে দিতাম!’

তবে পুরোটাই রোহিত নিজস্ব কায়দায় মজাচ্ছলে বলেছেন৷ এই মন্তব্য করে রোহিত নিজেই হেসে ফেলেন৷ হো হো করে হেসে ওঠেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সহ উপস্থিত অন্যান্যরাও৷

সূর্যকুমারের ওই ক্যাচ নিয়ে শুরুতে কিছুটা বিতর্ক ছড়িয়েছিল৷ বাউন্ডারি লাইনে সুর্যকুমার ওই ক্যাচ ধরার সময় তাঁর পা বাউন্ডারি লাইন ছুঁয়েছে কি না তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে৷ কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন কোণ থেকে তোলা ভিডিওতে দেখা গিয়েছে, নিখুঁত দক্ষতায় ওই ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব৷ ক্যাচ ধরার মুহূর্ত বল হাতে একবারের জন্যও তাঁর পা বাউন্ডারি লাইন ছোঁয়নি৷

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago