খবর লাইভ : জনমত সমীক্ষাতেই ইঙ্গিত মিলেছিল। আর সেই ইঙ্গিতকে সত্যি করেই বিপুল আসনে জিতে ব্রিটেনে ক্ষমতায় এল লেবার পার্টি। লন্ডনের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসন থেকে ১৮ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন দলের প্রধান কিয়ের স্টার্মার। নিজের জয় নিশ্চিত হতেই ভোটারদের ধন্যবাদ জানিয়ে লেবার পার্টির প্রধান বলেন, “সব কিছুই আপনারা শুরু করেছিলেন। আপনারাই ভোট দিয়েছেন। এ বার আমাদের ফিরিয়ে দেওয়ার পালা।” এদিকে এদিন ৩০০ আসনের গণ্ডি টপকানোর পরই পরাজয় স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনকও। ফলে ব্রিটেনে ১৪ বছরে কনজারভেটিভ পার্টির শাসনের অবসান ঘটল।
১৪ বছর পরে ব্রিটেনে ক্ষমতার পালাবদল আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হয়েছে ব্রিটেনে। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্স-এ মোট আসন সংখ্যা ৬৫০। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ম্যাজিক ফিগার ৩২৬। শেষ পাওয়া খবরে এখনও পর্যন্ত ৩৮৯ আসনে জয় পেয়েছে লেবার পার্টি, মাত্র ৯৭ আসন পেয়েছে ঋষি সুনকের কনজারভেটিভ পার্টি। অনান্যরা পেয়েছে ৯৬ আসন। তবে ইতিমধ্যে ম্যাজিক ফিগারের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে লেবার পার্টি। গণনার সময় যত বাড়বে ততই আসন বাড়ছে লেবার পার্টির।
আরও পড়ুনঃ ব্রিটেনের নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে লেবার পার্টি
তবে এদিন ফলাফল ঘোষণার মাঝেই রিচমণ্ড এবং নর্দার্ন অ্যালার্টনে, তাঁর সমর্থকদের উদ্দেশে এক ভাষণে ঋষি সুনক বলেছেন, “এই সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে লেবার পার্টি। আমি স্যার কিয়ার স্টার্মারকে অভিনন্দন জানাতে ফোন করেছিলাম। আজ, সব পক্ষের শুভেচ্ছা নিয়ে ক্ষমতার শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল হাত বদল করা হবে। আমাদের দেশের স্থিতিশীলতা এবং ভবিষ্যতের প্রতি আমরা সকলেই আস্থা রাখি। আমি দুঃখিত। আমি এই হারের দায় নিচ্ছি।” তবে পালাবদল হলেও স্টার্মারের সামনের পথ অত্যন্ত কঠিন হতে চলেছে। তাঁর সামনে পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ রেখে যাচ্ছেন সুনক। এই মুহূর্তে দেশের অর্থনীতির হাল অত্যন্ত খারাপ। বর্তমানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সর্বোচ্চ করের বোঝা চেপেছে ব্রিটিশদের কাঁধে। ভেঙে পড়েছে জন-পরিষেবা ব্যবস্থাগুলি। কনজারভেটিভ পার্টির পতনের এগুলো অন্যতম কারণ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…