খবর লাইভ : কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্তিনা। এদিন
কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ইকুয়েডরকে হারাল ৪-২ গোলে। টাইব্রেকার মিস লিওনেল মেসির। দু’দুটো টাইব্রেকার বাঁচিয়ে ম্যাচের নায়ক এমিলিয়ানো মার্টিনেজ।
আরও পড়ুনঃ
চোটের কারণে কোপার গ্রুপ পর্বের শেষ ম্যাচ পেরুর বিরুদ্ধে খেলেননি মেসি। তবে এদিন কোয়ার্টার ফাইনালে অবশ্য শুরু থেকেই ছিলেন এলএমটেন। তবে এদিন জেন চোখের আড়ালেই থাকলেন মেসি। মাঠে বেশ নিষ্প্রভই দেখিয়েছে তাঁকে। যদিও নীল-সাদার দল যে গোল পায়, তা তাঁর কর্নার কিক থেকেই। ম্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখায় আর্জেন্তিনা। পিছিয়ে থাকে না ইকুয়েডর। তবে এরই মধ্যে ১-০ গোলে এগিয়ে যায় মেসির দল। ম্যাচের ৩৫ মিনিটে গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন লিজ্যান্দ্র মার্টিনেজ। মেসির কর্নারে ম্যাক অ্যালিস্টরের শট থেকে গোল করেন তিনি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে লিওর দল।
দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াইও। এরই মধ্যে ম্যাচের ৬০ মিনিটে ইকুয়েডরের কর্নার বক্সে রদ্রিগো দে পলের হাতে লাগলে পেনাল্টি দেন রেফারি। তবে পোস্টে মেরে বসেন এনার ভ্যালেন্সিয়া। সমতায় ফেরার সুযোগ হারায় ইকুয়েডর। তবে তারা যেন গোল করতে মরিয়া হয়ে ওঠেন। যার ফলে ম্যাচের অতিরিক্ত সময়ে সমতা ফেরায় ইকুয়েডর। ইকুয়েডরের হয়ে গোল করেন কেভিন রদ্রিগেজ। যার ফলে ম্যাচ গোড়ায় টাইব্রেকারে। কোপার নিয়ম মেনে সরাসরি হয় টাইব্রেকার। আর সেখানে মেসির প্রথম শটই ক্রসবারে লেগে প্রতিহত হয়। তবে পরপর ২ গোল বাঁচিয়ে আর্জেন্তিনাকে বাঁচিয়ে দেন দিবু। শেষমেশ ৪-২ গোলে ম্যাচ জিতে সেমিফাইনালে চলে যায় মেসি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…