অনেকটাই বেড়েছে রিচার্জ প্ল্যান, কীভাবে মিলবে সস্তার ট্যারিফ

খবর লাইভ : দীর্ঘদিন ধরে জল্পনা চলার পর অবশেষে ৩ জুলাই থেকে নিজেদের ট্যারিফ রেট বৃদ্ধি করেছে জিও, ভোডাফোন ও এয়ারটেল শুধু বৃদ্ধি নয়, বলা যেতে পারে অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে কোন রিচার্জ প্ল্যানের জন্য ১৭৯ টাকা খরচ করতে হতো, এখন সেই রিচার্জ প্ল্যানটির পিছনেই খরচ করতে হবে ১৯৯ টাকা। কোন কোন রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে আবার আরও কয়েকগুণ দাম বৃদ্ধি পেয়েছে।

গ্রাহক কিছু মুনাফা বৃদ্ধি করার জন্য জিও, এয়ারটেল এবং ভিআই একযোগে নিজেদের ট্যারিফ রেট বৃদ্ধি করেছে ১১ থেকে ২৫ শতাংশ। ২০১৯ সালে টেলিকম সংস্থাগুলি তাদের ট্যারিফ রেট বৃদ্ধি করার পর এই নিয়ে দ্বিতীয় বার এতটা খরচ বৃদ্ধি করা হলো। যদিও এর মাঝেও কখনো কখনো টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম ও সুবিধায় বদল এনেছে।

এক ধাক্কায় এতোটা দাম বৃদ্ধি পাওয়ার পর স্বাভাবিকভাবেই গ্রাহকদের মাথায় চিন্তা ঢুকতে শুরু করেছে মোবাইল খরচ নিয়ে। তবে ট্যারিফ রেট বৃদ্ধি করলেও এখনো কিন্তু গ্রাহকরা সস্তাতেই নিজেদের মোবাইল রিচার্জ করতে পারবেন। সস্তায় মোবাইল রিচার্জ করার জন্য গ্রাহকদের কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। যখন গ্রাহকরা রিচার্জ করবেন তখনই গ্রাহকদের সেই সকল পদ্ধতি মেনে রিচার্জ করতে হবে। আবার পদ্ধতি বলতে যে আহামরি কিছু তাও নয়

দাম বৃদ্ধির পরেও সস্তায় মোবাইল রিচার্জ করার জন্য গ্রাহকদের মূলত দুটি অ্যাপ বেছে নিতে হবে। দুটি অ্যাপের মধ্যে একটি হলো খুব জনপ্রিয় পেটিএম অ্যাপ এবং আরেকটি হলো ক্রেড। এই দুটি অ্যাপ গ্রাহকদের মোবাইল রিচার্জ করার ক্ষেত্রে নানান অফার দেওয়ার পাশাপাশি ক্যাশব্যাক দেওয়া হয়ে থাকে। ওই দুটি অ্যাপের এমন অফারকে কাজে লাগিয়েই গ্রাহকরা নিজেদের মোবাইল রিচার্জের ক্ষেত্রে ১০০ টাকা পর্যন্ত খরচ বাঁচাতে পারবেন।

পেটিএম অ্যাপের মাধ্যমে রিচার্জ করার সময় গ্রাহকরা বিভিন্ন অফারের পাশাপাশি লাকি উইনার অফার পেয়ে থাকেন। যে লাকি উইনার অফারের মধ্য দিয়ে গ্রাহকদের ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হয়। যদিও এই অফার সবাইকে দেওয়া হয় না, বেছে নেওয়া কিছু গ্রাহকরাই এই অফার পান। তবে তালিকায় আপনার নামও যে কোনদিন উঠবে না এমনটা নয়।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago