খবর লাইভ : বিহারে সেতু বিপর্যয়ের ঘটনা অব্যাহত। এবার একদিনে ভেঙে পড়ল তিনটি সেতু। সরন ও সিয়ান জেলায় বুধবার পরপর তিনটি সেতু ভেঙে পড়েছে। যদিও দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে।
সূত্রের খবর, গতকাল যে সেতুগুলো ভেঙে পড়েছে সেগুলো ৩০ থেকে ৮০ বছরের পুরনো। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে বিহারে। এই পরিস্থিতিতে ভেঙে পড়েছে সেতুগুলো। গত ১৫ দিনে এখনও পর্যন্ত ৯টি সেতু বিপর্যয়ের ঘটনা ঘটল বিহারে।
আরজেডি নেতা তেজস্বী যাদবের দাবি, একদিনে বিহারে চারটি সেতু ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কোনও কড়া পদক্ষেপ করেননি। অন্যদিকে পুলিশ জানিয়েছে, সেতু বিপর্যয়ের ঘটনার তদন্ত জারি রেখেছে স্থানীয় প্রশাসন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…