খবর লাইভ : শিউলি, কাশ ফুল এখনও না ফুটলেও, কুমোরটুলিতে দুর্গা প্রতিমার কাজ চলছে জোরকদমে। হাতে গুনে হিসেব করলে দেখা যাবে বাঙালির প্রিয় উৎসব আসতে বাকি আর মাত্র ১০০ দিন। আর এই আবহেই কুমোরটুলিতে শুরু হয়েছে ব্যস্ততা। রবীন্দ্র সরণি, কুমোরটুলি স্ট্রিট থেকে বনমালি সরকার স্ট্রিট, পটুয়াপাড়ার বিস্তীর্ণ এলাকার বিভিন্ন শিল্পীর ঘরে জোরকদমে চলছে দুর্গা প্রতিমা তৈরির কাজ।
অনেক শিল্পীই প্রতিমা তৈরির শেষ পর্যায়ে। রং, কাপড় ও সাজগোছের কাজ চলছে। কিছু শিল্পী রথের দিনই প্রতিমার বায়না পেয়েছেন, তাদের কাজ এখনও শুরুর দিকে। অনেকে নতুন বায়না পাচ্ছেন এবং খড় বাঁধা ও মাটি লেপার কাজ শুরু করছেন। শোলার বিশেষ অলঙ্কার তৈরির কাজও চলছে। স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবার অনেক শিল্পীই সীসামুক্ত রঙ ব্যবহার করছেন।
শিল্পীরা মনে করছেন রঙের বিষয়ে সচেতনতা না বাড়ালে ঘিঞ্জি এলাকায় থাকা শিল্পীদের সমস্যায় পড়তে হবে। তাই এবার অনেক শিল্পীই সীসামুক্ত রঙ ব্যবহার করছেন। তাঁরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে সময়মতো এবং সুন্দরভাবে দুর্গা প্রতিমা তৈরি করে উঠতে পারেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…