খবর লাইভ : ভারত-চিন সীমান্তে বোধি নদীতে ভেসে গেলেন পাঁচ ভারতীয় সেনা জওয়ান। লেহ্-র প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে শুক্রবার গভীর রাতে ওই দুর্ঘটনা ঘটেছে। শনিবার সকালে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, প্রশিক্ষণ চলাকালীন ওই ঘটনা ঘটে। পাঁচ জনেরই মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে এক জন সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসারও রয়েছেন
শুক্রবার রাত ১টা নাগাদ প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে দৌলত বেগ ওল্ডি এলাকায় চলছিল ওই প্রশিক্ষণ অভিযান। সেনাবাহিনীর দলটি বোধি নদী পেরোনোর চেষ্টা করছিল একটি টি-৭২ ট্যাঙ্ক নিয়ে। আচমকা নদীর জল বাড়তে শুরু করে। সতর্ক হওয়ার আগেই ট্যাঙ্ক-সহ সেনা জওয়ানেরা নদীর জলে ভেসে যান। ঘটনার কিছু ক্ষণের মধ্যেই শুরু হয় উদ্ধারকাজ। প্রথমে এক জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছিল। বাকি চার জনের খোঁজ চলছিল। পরে সেনাবাহিনীর তরফে জানানো হয়, বাকি চার জনেরও মৃত্যু হয়েছে।
ওই ঘটনায় শনিবার শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘‘লাদাখে দুর্ঘটনায় পাঁচ সাহসী সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় আমরা বেদনার্ত। দেশের জন্য এই সেনা জওয়ানদের অবদান ভুলব না। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। গোটা দেশ তাঁদের পাশে রয়েছে।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…