খবর লাইভ : আবার ভাঙল ব্রিজ! শুক্রবার বিহারের মধুবনীতে ভেঙে পড়ল নির্মীয়মাণ একটি সেতু। বিগত ৩ বছর ধরে কাজ চলছিল ব্রিজ তৈরির। শুক্রবার আচমকাই তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই নিয়ে বিগত ৯ দিনে ৫টি সেতু ভেঙে পড়ল বিহারে। এরপরই প্রশ্ন উঠেছে যে কী দিয়ে তৈরি করা হচ্ছে সেতুগুলি যে উদ্বোধনের আগেই তা ভেঙে পড়ছে?
আরও পড়ুনঃ জাতীয় দলের কোচ হিসেবে দ্রাবিড়ের শেষ ম্যাচে বিশ্বকাপ ট্রফি কি জিতবে ভারত ?
জানা গিয়েছে, বিহারের মধুবনী জেলার মাধেপুর ব্লকে ৭৫ মিটার দীর্ঘ একটি নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ে শুক্রবার। এই সেতু তৈরিতে খরচ হয়েছে ৩ কোটি টাকা। ২০২১ সাল থেকে সেতুর নির্মাণকাজ শুরু হয়েছিল। বিহার সরকারের গ্রামোন্নয়ন দফতরেরই তত্বাবধানেই সেতু তৈরি হচ্ছিল।
জানা গিয়েছে, বৃষ্টি হতেই নদীর জলস্তর বাড়ছিল, সেই জলের তোড়েই ২৫ মিটার দীর্ঘ একটি পিলার বা স্তম্ভ ভেঙে পড়ে। এর জেরেই গোটা ব্রিজটি ধসে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ত্রিপল সহ পিলারটি ভেঙে নদীতে পড়ে রয়েছে।
এদিকে, একের পর এক ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।
এর আগে বৃহস্পতিবার বিহারের কৃষ্ণগঞ্জে একটি সেতু ভেঙে পড়ে। তার আগে, ২৩ জুন পূর্ব চম্পারণ জেলায় একটি নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ে। ২২ জুন সিয়ানে গন্ডক খালের উপরে তৈরি সেতু ভেঙে পড়ে। ১৯ জুন আরারিয়ায় একটি নির্মীয়মাণ সেতুুর একাংশ ভেঙে পড়ে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…