খবর লাইভ : নিয়োগ দুর্নীতির তদন্তে এ বার সিবিআই ডেকে পাঠাল তৃণমূল নেত্রী ইতি সরকারকে। নদিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ইতি। তবে সেটিই তাঁর একমাত্র পরিচয় নয়। এলাকায় তিনি পরিচিত নদিয়া জেলার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার ঘনিষ্ঠ হিসাবেও। তাপসকে আগেই বেশ কয়েক বার নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তাঁর বাড়িতে চালানো হয়েছে তল্লাশিও। বৃহস্পতিবার তাঁর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত ইতিকেও সমন পাঠিয়েছে সিবিআই।
খবর লাইভ : দিল্লির এইমসে ভর্তি বিজেপির প্রবীণ নেতা এবং দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী
গত শুক্রবারই তাপসকে ডেকে পাঠানো হয়েছিল নিজাম প্যালেসে সিবিআই দফতরে। সেই দিন তাপসের কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করে সিবিআই। তার সাত দিনের মধ্যেই তাপস-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীকে তলব করায় নতুন করে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, নিয়োগ মামলায় কি তবে নতুন কোনও সূত্র হাতে এল সিবিআইয়ের।
উল্লেখ্য, এর আগে তাপসের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালিয়ে এসেছিল সিবিআই। ২০২৩ সালের এপ্রিলে সেই তল্লাশি অভিযান চলাকালীন তাপস-ঘনিষ্ঠ ইতির বাড়িতেও তল্লাশি চালানো হয়। কিন্তু শেষ পর্যন্ত দু’জনের বাড়ি থেকেই তেমন কিছু পাওয়া যায়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…