যৌথ অধিবেশনের ভাষণে মোদি সরকারকে দরাজ সার্টিফিকেট রাষ্ট্রপতির

খবর লাইভ : লোকসভা নির্বাচনের ফল বেরনোর আগে দেশবাসীকে নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, ‘রিফর্ম, পারফর্ম এবং ট্রান্সফর্ম’- এই তিন স্তম্ভের উপর নির্ভর করে সার্বিক উন্নতি হবে। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদির দল। কিন্তু আগামী দিনে এই তিন আদর্শ মেনেই কাজ করবে সরকার, সেই কথা ঘোষণা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি জানালেন, ‘রিফর্ম, পারফর্ম এবং ট্রান্সফর্ম’ নীতিতেই কাজ করবে তাঁর সরকার।

আরও পড়ুনঃ দিল্লির এইমসে ভর্তি বিজেপির প্রবীণ নেতা এবং দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী

যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে মোদি সরকারের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, “১০ বছর আগে দেশের অর্থনীতি বিশ্বের মধ্যে ১১তম স্থানে ছিল। বর্তমানে ভারত উঠে এসেছে পঞ্চম স্থানে। এই সময়ে কোভিড অতিমারীর মতো ভয়ংকর সময়ও ছিল। কিন্তু দেশের আর্থিক বৃদ্ধিকে আটকে রাখা যায়নি। সরকারের ‘রিফর্ম, পারফর্ম এবং ট্রান্সফর্ম’ নীতির কারণেই তা সম্ভব হয়েছে। আমার সরকার আগামী দিনে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে গড়ে তুলবে।”

রাষ্ট্রপতি আরও বলেন, দেশের সার্বিক উন্নতি করতে গেলে নারী, যুব প্রজন্ম, দরিদ্র এবং কৃষকদের উন্নয়ন করতে হবে। তাই শপথ নেওয়ার পরেই কৃষকদের প্রথম দিনই সাউথ ব্লকে নিজের দপ্তরে গিয়ে ফাইল কিষাণ নিধির ফাইলে সই করেছেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে বরাদ্দ করা ২০ হাজার কোটি টাকা বণ্টন করা হবে ৯.৩ কোটি কৃষকের মধ্যে। তাছাড়াও ১৪টি খারিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে দেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago