দিল্লির এইমসে ভর্তি বিজেপির প্রবীণ নেতা এবং দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী

খবর লাইভ : অসুস্থ বিজেপির প্রবীণ নেতা এবং দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী ৷ বুধবার রাতেই দিল্লির এইমসে ভর্তি করানো হয়েছে তাঁকে ৷ হাসপাতাল সূত্রে খবর, বয়সজনিত সমস্যা নিয়েই ভুগছেন ৯৬ বছর বয়সী আডবাণী ৷ যদিও ঠিক কী সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুনঃ স্বপ্নভঙ্গ আফগানিস্তানের, ইতিহাস গড়ে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

১৯২৭ সালের ৮ নভেম্বর পাকিস্তানের করাচিতে জন্ম লালকৃষ্ণ আডবাণীর । ১৯৮০ সাল থেকে তিনি বিজেপির সভাপতি পদে ছিলেন। ১৯৯৯ থেকে ২০০৪ সালের মধ্যে অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রীও হয়েছিলেন আডবাণী। ২০২৪ সালের শুরুতেই ভারত সরকারের পক্ষ থেকে তাঁকে ভারতরত্ন দেওয়া হয়।
বর্তমানে প্রবীণ বিজেপি নেতা গেরিয়াট্রিক বিভাগে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago