খবর লাইভ : বেআইনি পার্কিং ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে যে জায়গায় বেআইনি পার্কিং লট রয়েছে, সেগুলি অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ দিয়েচেন তিনি। তবে পার্কিং সমস্যা মেটাতে আলিপুরের ‘সম্পন্ন’র মতো বেশ কয়েকটি পার্কিং জোন তৈরির ভাবনাচিন্তা মুখ্যমন্ত্রীর। বৃপস্পতিবার তিনি অভিযোগ করেছেন, যত বেআইনি পার্কিং রয়েছে, তার বেশির ভাগটাই বিজেপির । পাল্টা পদ্মশিবিরের তরফে বলা হয়েছে, তৃণমূল, পুলিশ মিলে পার্কিংয়ের নামে তোলাবাজি করছে, আর মুখ্যমন্ত্রী দায় চাপাচ্ছেন বিজেপির উপর।
মমতা বলেন, ফুটপাথের উপর কেউ কেউ পার্কিং করছেন। কারও জমিদারি নয়। বেআইনি পার্কিং ভেঙে যাবে। কলকাতা, রাজারহাট, হাওড়া, আসানসোল, দুর্গাপুরে যেখানে পার্কিং হচ্ছে, সেখানে আদৌ পার্কিংয়ের উপযুক্ত জায়গা রয়েছে কিনা তা দেখতে হবে। যদি পার্কিং করা সম্ভব হয় তবে টেন্ডার হবে। সেন্ট্রাল টেন্ডার হবে। মেয়র নিজে কাজ খতিয়ে দেখবেন। পাঁচ জনের কমিটি তৈরি করে দিয়েছি। তারাই দেখে রিপোর্ট দেবেন। পুলিশ কমিশনারেটকেও সঙ্গে রাখতে হবে। ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে।
নবান্নে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওই বৈঠকের মূল বিষয় ছিল, দখল হয়ে থাকা ফুটপাথ ‘দখলমুক্ত’ করার অভিযানের পর্যালোচনা। কিন্তু ওই বৈঠকেই ফের এক বার উঠে এল বেআইনি পার্কিংয়ের প্রসঙ্গ। উল্লেখ্য, গত সোমবারের বৈঠকেও বেআইনি পার্কিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বলেন, যত বেআইনি পার্কিং রয়েছে, তার বেশির ভাগটাই বিজেপির। আমাদের লোকেরাই টাকা নিয়ে ওদের হাতে তুলে দেয়।
পাল্টা বিজেপির মুখপাত্র রাজর্ষি লাহিড়ী বলেন, কলকাতার বিভিন্ন জায়গায় যে পার্কিং রয়েছে, সেখানে রশিদ ছাড়াই টাকা নেওয়া হচ্ছে। তৃণমূলের কাউন্সিলরেরা এবং চেয়ারম্যানেরা সেই টাকা নিচ্ছেন। টাকা তুলছে তৃণমূল, আর দায় চাপানো হচ্ছে আমাদের ঘাড়ে! প্রশাসনে কি বিজেপি রয়েছে?
পুলিশের উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, যেখানে যত বেআইনি পার্কিং রয়েছে, তা ভেঙে দিতে হবে। কোনও পার্কিংকে যদি আইনি স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করা যায়, তা হলে সেটাও করা যেতে পারে প্রশাসনের অনুমতি সাপেক্ষে। কিন্তু কোনও ভাবেই টাকা নেওয়া জন্য পার্কিং চালানো যাবে না।লক্ষ্মীবারে নবান্নের বৈঠকে কড়া বার্তা দিয়ে মমতা বুঝিয়ে দিলেন বেআইনি পার্কিং নিয়েও কাউকে রেয়াত করবেন না তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…