ফের দলবদলে চমক লাল-হলুদের, দলে এবার মাদিহ তালাল

খবর লাইভ : আসন্ন মরশুমের জন্য দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে ইস্টবেঙ্গল এফসি। আইএসএলের সেরা গোলদাতা দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে সই করানোর পর এবার সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক মাদিহ তালালকে সই করালো লাল-হলুদ। দুই বছরের চুক্তিতে মাদিহকে সই করায় ইস্টবেঙ্গল এফসি। এদিন এমনটাই জানান হয় লাল-হলুদের পক্ষ থেকে। বেশ কয়েকদিন ধরেই জল্পনা ছিল তালাল যোগ দিতে চলেছে। আর এদিন তাতে পরল শিলমোহড়।

গত আইএসএলে পাঞ্জাব এফসি-র জার্সিতে দুরন্ত ফুটবল খেলেছেন মাদিহ তালাল। মিডফিল্ডার হয়েও লিগে ২২ ম্যাচে ৬টি গোল এবং ১০টি অ্যাসিস্ট করে ফেলেছেন তিনি। লিগে সবচেয়ে বেশি অ্যাসিস্ট তাঁরই। আর এই ফুটবলারকে সই করিয়ে উচ্ছ্বসিত লাল-হলুদের হেডস্যার কার্লোস কুয়াদ্রাত। তিনি বলেন, “ গত আইএসএলে তালাল শ্রেষ্ঠ প্লে মেকার হয়েছিলেন, ওকে আমরা দলে নিতে পেরে আনন্দিত। তালাল দিয়ামান্তাকোস, ক্লেইটন, ডেভিড, মহেশ, নন্দ, বিষ্ণু, সায়ন এবং আমানের সঙ্গে জুটি বেঁধে আমাদের আক্রমণ বিভাগে শক্তি বাড়াবে। আমরা এই গুরুত্বপূর্ণ ডিলটি আমাদের পক্ষে করতে পেরে গর্বিত।“

অন্যদিকে লাল-হলুদে যোগ দিয়ে তালাল বলেন, “ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গলের অবদান বিশাল এবং এই কিংবদন্তি ক্লাবে আমার ভবিষ্যত জুড়তে পেরে আমি গর্বিত। আমি আমার দলের সতীর্থ এবং অসাধারণ সমর্থকদের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।“

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago