রাজ্যের তরফে শুভেন্দুর ধর্নায় কোনও আপত্তি নেই, দেওয়া হল মাত্র ৪ ঘণ্টা!

খবর লাইভ : শুভেন্দুর ধর্নায় কোনও আপত্তি নেই রাজ্যের, বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টকে জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। রাজ্যের তরফে সাফ জানানো হয়েছে, বিরোধী দলনেতা আগামী রবিবার চার ঘণ্টার জন্য ধর্নায় বসতে পারবেন। কিন্তু ধর্না নিয়ে রাজ্য গ্রিন সিগন্যাল দিলেও বেসুরো শুভেন্দু। এদিন তাঁর আইনজীবী পালটা জানান, ওই তারিখে কর্মসূচি সম্ভব নয়।

গত বছর অক্টোবর মাসে রাজভবনের সামনে তৃণমূলের কর্মসূচি নিয়ে পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে কলকাতা হাই কোর্টে জানিয়েছিল রাজ্য। তা নিয়ে বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, কেন পদক্ষেপ করা হয়নি? বৃহস্পতিবার হাই কোর্টে শুভেন্দুর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এ প্রসঙ্গ তুলে বলেন, ‘‘রাজ্যের এজি বলছেন, রাজভবনের সামনে ১৪৪ ধারা লঙ্ঘন করে তৃণমূলের কর্মসূচি নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী নবান্নে ক্যামেরার সামনে বলেছেন, তৃণমূল যে সময় কর্মসূচি করেছিল, তখন ১৪৪ ধারা ছিল না। তা হলে কোনটা সঠিক?’’ প্রসঙ্গত, বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী এই কথা জানিয়েছেন।

শুভেন্দুর আইনজীবী আরও বলেন, রাজ্য অনুমতি দিলেও সামনের রবিবার কর্মসূচি করা যাবে না। কারণ, রবিবার পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে। ওই দিন প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ রয়েছে। তাই রাজভবনের সামনে কর্মসূচি করা যাবে না। তার পরের রবিবার করা যেতে পারে। সব শুনে বিচারপতি অমৃতা সিনহা বলেন, এ ভাবে মামলার শুনানি বার বার পিছিয়ে যাওয়া ঠিক নয়। এই সব রাজনৈতিক মামলার জন্য অনেক মামলার শুনানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোর্টকে বলতে হচ্ছে রাজনীতিবিদের কথা বিশ্বাস করার দরকার নেই।

ভোট পরবর্তী ‘হিংসা’র প্রতিবাদে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়েছিল বিজেপি। কিন্তু কলকাতা পুলিশ সেই অনুমতি দেয়নি। তাদের বক্তব্য, সেখানে ১৪৪ ধারা জারি থাকে। সে কারণে এ ধরনের কর্মসূচি সম্ভব নয়। পরিবর্তে অন্য কোথাও অবস্থানে বসার প্রস্তাবও প্রশাসনের তরফে দেওয়া হয়েছিল শুভেন্দুদের। কিন্তু তাঁরা তা মানতে চাননি। বিষয়টি নিয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হন। আদালতে বিজেপির যুক্তি ছিল, গত অক্টোবর মাসে রাজ্যের শাসকদল তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের সামনেই টানা পাঁচ দিন ধর্নায় বসেছিলেন। সে সময়ে পুলিশ তাঁদের আটকায়নি। তবে বিজেপির ক্ষেত্রে কেন অনুমতি দেওয়া হচ্ছে না? এর পরেই বৃহস্পতিবার রাজ্যের এজি জানান, বিজেপির কর্মসূচিতে রাজ্যের আপত্তি নেই। পরের রবিবার করা যেতে পারে কর্মসূচি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago