খবর লাইভ : ব্রিজটাউনে আমেরিকার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইটের ম্যাচে পরপর ৩ বলে ৩টি উইকেট নেন ইংল্যান্ডের পেসার ক্রিস জর্ডন।২৩ জুন রবিবার সকালে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। সেই ২৩ জুন রাতেই টি-২০ বিশ্বকাপের মঞ্চে দেখা গেল আরও একটি হ্যাটট্রিক। অর্থাৎ, চলতি টি-২০ বিশ্বকাপে একই দিনে পরপর ২টি ম্যাচে হ্যাটট্রিকের সাক্ষী থাকেন ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুনঃ উয়েফার বেনজির সিদ্ধান্ত , মাঠে ঢুকলেই দেওয়া হবে কড়া শাস্তি
রবিবার ব্রিজটাউনে আমেরিকার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সুপার এইট গ্রুপ-টুয়ের ম্যাচে পরপর ৩ বলে ৩টি উইকেট নেন ইংল্যান্ডের পেসার ক্রিস জর্ডন। তিনি ম্যাচের প্রথম ইনিংসের ১৮.৩, ১৮.৪ ও ১৮.৫ ওভারে পরপর সাজঘরে ফেরান আমেরিকার তিন ব্যাটার আলি খান, কেনজিগে ও সৌরভ নেত্রভালকরকে। সেই সুবাদে ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেন জর্ডন।
উল্লেখযোগ্য বিষয় হল, ১৯তম ওভারের প্রথম বলেও একটি উইকেট নেন ক্রিস জর্ডন। তিনি ১৮.১ ওভারে সাজঘরে ফেরান কোরি অ্যান্ডারসনকে। জর্ডন হ্যাটট্রিক পূর্ণ করা মাত্রই আমেরিকার ইনিংস শেষ হয়। অর্থাৎ, সেই ওভারে ৫টি বল করে কোনও রান খরচ না করে ৪টি উইকেট দখল করেন ক্রিস জর্ডন। এই ম্যাচে ২.৫ ওভার বল করে মাত্র ১০ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন তিনি।
ক্রিস জর্ডনের আগে ইংল্যান্ডের আর কোনও বোলার কখনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচে হ্যাটট্রিক করতে পারেননি। জর্ডন চলতি টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেন বটে, তবে এটি টুর্নামেন্টের তৃতীয় হ্যাটট্রিকের ঘটনা। কেননা অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এবারের টি-২০ বিশ্বকাপে ২ বার হ্যাটট্রিক করেন। কামিন্স সুপার এইট রাউন্ডে বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে পরপর ২টি ম্যাচে টানা ৩ বলে ৩টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন।

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…