খবর লাইভ : মহিলা চাকরিজীবীদের কথা ভেবে এবার বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের৷ চালু হচ্ছে ‘লেডিস স্পেশাল বাস’৷ এই বাসে উঠতে পারবেন শুধুমাত্র মহিলারাই৷ মঙ্গলবার হাওড়া থেকে এই বিশেষ বাসের উদ্বোধন করবেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী৷ মঙ্গলবারের পর থেকে প্রতিদিনই হাওড়া থেকে ছাড়ার কথা এই লেডিস স্পেশাল বাসের৷
সূত্রের খবর, রোজ সকাল সাড়ে ৯টা এবং ১০টা দু’টো মহিলা স্পেশাল বাস চলবে হাওড়া থেকে বালিগঞ্জের উদ্দেশে৷ এই বাসের ড্রাইভার এবং কন্ডাক্টরও মহিলা হবে৷ হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ পর্যন্ত চলবে এই বাস। এসপ্ল্যানেড, গড়িয়াহাট ছুঁয়ে যাবে। ভাড়া হবে ৮ টাকা থেকে ১১ টাকা। স্কুলের, কলেজের, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত মহিলাদের ক্ষেত্রে থাকবে বিশেষ ছাড়।জানা গিয়েছে, এর আগেও মহিলা স্পেশাল বাস চালানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা ফলপ্রসূ হয়নি।
ইতিমধ্যেই রাজ্যে মহিলাদের জন্য একাধিক সামাজিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে একাধিক সামাজিক প্রকল্প করা হয়েছে। এবার তার সঙ্গে ‘লেডিস স্পেশাল বাস’ যুক্ত হলে মহিলাদের জন্য বড় সুখবর হয়ে উঠবে। মুখ্যমন্ত্রী মহিলাদের সুবিধার কথা ভেবে ‘লেডিস স্পেশাল বাস’ চালু করছেন রাজ্যে। মহিলারা যাতে সুরক্ষিতভাবে দ্রুত কর্মক্ষেত্রে পৌঁছতে পারেন সেজন্য এটা করা হয়েছে। বাসের সামনে লেডিজ স্পেশাল লেখা থাকবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…