আজ ইউরোতে জার্মানির মুখোমুখি সুইৎজারল্যান্ড

খবর লাইভ : আজ ইউরো কাপের গ্রুপ লিগের শেষ ম্যাচে নামছে জার্মানি। ইউরোয় এবার নতুন জার্মানিকে দেখা যাচ্ছে। কোচ জুলিয়ান নাগেলসমান দায়িত্ব নিয়েই বদলে দিয়েছেন দলকে। আক্রমণাত্মক ফুটবল খেলে গ্রুপের প্রথম দুই ম্যাচে স্কটল্যান্ড এবং হাঙ্গেরিকে কার্যত উড়িয়ে দিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে নাগেলসমানের দল। দুই ম্যাচে মোট সাত গোল করেছে জার্মানি। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে তারা। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সুইজারল্যান্ড। দুই দল এবার পরস্পরের মুখোমুখি হচ্ছে রবিবার রাতে বার্লিনে। গ্রুপের শীর্ষস্থান পাওয়ার লড়াই দু’দলের।

দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়ছেন ২১ বছরের জার্মান উইঙ্গার জামাল মুসিয়ালা। দুই ম্যাচেই তাঁকে সামলাতে হিমশিম খেয়েছেন বিপক্ষ ডিফেন্ডাররা। তবে শুধু মুসিয়ালা নন, জার্মান কোচের আক্রমণাত্মক ছকে অন্যতম অস্ত্র ফ্লোরিয়ান উইর্ৎজ কাই হাভার্টজ এবং অধিনায়ক ইকেই গুন্দোগান। জার্মান কোচ নাগেলসমান সুইস দ্বৈরথের আগে বলেছেন, ‘‘দলে কিছু পরিবর্তন হতে পারে। তবে বড় পরিবর্তন করে ছন্দ নষ্ট করব না টিমের। গ্রুপের শীর্ষস্থান পাওয়াটা গুরুত্বপূর্ণ। আমরা সব ম্যাচ জিততে চাই।’’ তবে জার্মান কোচ টিমের আক্রমণভাগের ত্রয়ী গুন্দোগান, মুসিয়ালা ও ফ্লোরিয়ানকে প্রথম একাদশে ধরে রাখতে পারেন।

সুইজারল্যান্ডের তারকা উইঙ্গার জারদান শাকিরির সঙ্গে মুসিয়ালার দ্বৈরথের দিকে নজর থাকবে সবার। শাকিরি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। জার্মানি ম্যাচের আগে বলেছেন, ‘‘সুপার অ্যাটাক জার্মানির। আয়োজক দেশ হিসেবে দুর্দান্ত শুরু করেছে। একেবারে আলাদা একটা দলের বিরুদ্ধে খেলব আমরা। আমরা আত্মবিশ্বাসী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago