খবর লাইভ : শনিবার টি-২০ বিশ্বকাপের সুপার আটের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দাপুটে জয় পায় ভারতীয় দল। সৌজন্যে হার্দিক পান্ডিয়া এবং কুলদীপ যাদব। ব্যাট হাতে অর্ধশতরান করেন হার্দিক। বল হাতে তিন উইকেট নেন কুলদীপ। এই জয়ের ফলে সেমিফাইনালে পথে এক পা এগিয়ে রাখল টিম ইন্ডিয়া। আর এতে খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা। জানালেন দলগত পারফরম্যান্সের সুবাদে এই জয়।
আরও পড়ুনঃ পোর্শেকাণ্ডের ছায়া ফের পুণেতে, এনসিপি বিধায়কের ভাইপোর গাড়ির ধাক্কায় মৃত যুবক
ম্যাচ শেষে এই নিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, “ আমরা ভাল ব্যাট করেছি বাংলাদেশের বিরুদ্ধে। বোলারেরাও ভাল পারফর্ম করেছে। আটজন ব্যাটারকেই তাদের ভূমিকা পালন করতে হয়। আমাদের দলে সর্বোচ্চ রান ৫০। তবু আমরা ১৯৬ রান তুলেছি। মাঠে নেমে ইতিবাচক ব্যাটিং করাই লক্ষ্য থাকে আমাদের। হার্দিক খুব ভাল ব্যাট করেছে। আমরা ইনিংসটা ভাল ভাবে শেষ করতে চেয়েছিলাম। সেটা হার্দিকের ব্যাট থেকে এসেছে। ওর ইনিংসটা আমাদের বেশ ভাল জায়গায় পৌঁছে দিয়েছে। আমাদের প্রথম পাঁচ ব্যাটার ওর জন্য মঞ্চ তৈরি করে দিয়েছিল। সেটা হার্দিক দারুণ ভাবে কাজে লাগিয়েছে। আমরা জানি ও কী করতে পারে। বাংলাদেশের বিরুদ্ধে ইনিংসটা তার সঠিক উদাহরণ। হার্দিক আমাদের দলের খুব গুরুত্বপূর্ণ সদস্য। ব্যাট এবং বল হাতে। ”
এরপরই হার্দিক বলেন, “ আমাদের কী করতে হবে, তাও জানি। মাঠে কী ভাবে খেলতে হবে তাও অজানা নয়। সে ভাবেই জয় এসেছে। এখানকার আবহাওয়া এবং পিচের সঙ্গে আমরা ভাল ভাবে মানিয়ে নিতে পেরেছি। কেবল এখানকার হাওয়ার গতি একটু সমস্যা করছে। এটুকু মানিয়ে নিতে হচ্ছে।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…