খবর লাইভ : পোর্শেকাণ্ডের পর ফের গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক বাইকচালকের। এ বার অভিযোগ উঠেছে ন্যাশনাল কংগ্রেস পার্টি (অজিত পওয়ার)-র বিধায়ক দিলীপ মোহিত পাটিলের ভাইপো ময়ূর মোহিতের বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে পুণে-নাসিক হাইওয়েতে এই ঘটনাটি ঘটে। বিধায়কের ভাইপোর গাড়ির ধাক্কায় যে যুবকের মৃত্যু হয়েছে, তাঁর নাম ওম ভালেরাও। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, টয়োটা ফরচুনার গাড়িতে ছিলেন ময়ূর। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। রাস্তার উল্টো লেন ধরে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে আসছিলেন। তখনই সামনের দিক থেকে আসা একটি বাইককে ধাক্কা মারেন মোহিত। সেই বাইকে ছিলেন ওম ভালেরাও। তিনি রাস্তায় ছিটকে পড়েন। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
ওই দুর্ঘটনার পর পরই বিধায়ক দিলীপ মোহিত দাবি করেন, তাঁর ভাইপো ঘটনাস্থল থেকে পালিয়ে যাননি। শুধু তা-ই নয়, বিধায়কের আরও দাবি, মত্ত অবস্থায় ছিলেন না ময়ূর। পোর্শেকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও সেই একই রকম ঘটনায় শোরগোল পড়ে গেছে । অভিযুক্তের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি উঠেছে সর্বত্র।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…