খবর লাইভ : শহরে ফের ভয়াবহ আগুন। দাউ দাউ আগুনের গ্রাসে কলকাতার এক পুরনো বাড়ি। প্রাচীন এই বাড়িটির অবস্থা অতি বিপজ্জনক।
৫ নম্বর গার্স্টিন প্লেসের একটি বাড়িতে আগুন লাগে ভোর রাতে। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। দমকল বাহিনীকে রীতিমতো বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে। সরানো হয়েছে ওই বাড়ির বাসিন্দাদের। বাসিন্দাদের দাবি, হয় সিলিন্ডার ফেটে বা এসি থেকে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে। শনিবার ভোর সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে ওই বাড়িতে।
আরও পড়ুনঃ সরকারি জমি দখল রুখতে উচ্চ পর্যায়ের কর্তাদের নিয়ে বিশেষ কমিটি গড়ল নবান্ন
কাঠের আসবাব ঠাসা পুরনো বাড়ির তিনতলায় লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পর পর বিস্ফোরণের শোনা যায়। আগুন নেভানোর কাজ করছে দমকলের ৬টি ইঞ্জিন। বাড়িটিতে প্রায় ২৫টি পরিবার থাকত বলে স্থানীয় সূত্রে খবর। আগুন লাগার পর তাদের বের করে আনা হয়। একটি কেমিক্যালের গোডাউনে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। আগুন লাগার সাড়ে তিন ঘণ্টা পরেও বাড়ির ভিতরে ঢুকতে পারেননি দমকল কর্মীরা। বাড়ির জানালা ভেঙে ঢোকার চেষ্টা করছেন তারা। ক্রমাগত বাড়ি থেকে বেরিয়ে আসে নীল রাসায়নিক তরল। ওই তরলের গন্ধে মম করছে এলাকা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমদকলকে খবর দেওয়ার পর অনেকটা দেরিতে আসে অগ্নিনির্বাপক ইঞ্জিন। দমকল ঠিক সময়ে এসে বাড়িটা এভাবে পুড়ে খাক হয়ে যেত না। স্থানীয়দের আশঙ্কা, বাড়িটি এতই পুরনো যে, যেকোনও সময়ই ভেঙে পড়তে পারে বাড়িটি। তিন ও চারতলা আপাতত আগুনের গ্রাসে। ওই তলায় থাকে বেশ কিছু পরিবার। তাদের আশঙ্কা, এই আগুন তাঁদের নিঃস্ব করে দিল ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…