খবর লাইভ : আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বিহার এবং ঝাড়খণ্ডেও বর্ষা ঢুকছে । দক্ষিণবঙ্গে বর্ষার পরিবেশ। তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি এখনই নয় দক্ষিণবঙ্গে। বরং রবিবারের পর বৃষ্টি কমতে পারে ৷ ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষার বৃষ্টি, বাকি অংশে প্রাক বর্ষার বৃষ্টি। কয়েক পশলা বৃষ্টিতে ভিজবে কলকাতাও। গতকাল, শুক্রবার মৌসুমী বায়ু প্রবেশ করেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পশ্চিমের জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে প্রবল ভাবে বজ্রপাতের আশঙ্কা থাকবে।উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বৃষ্টি চলবে। আজ শনি ও আগামিকাল, রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি উত্তরবঙ্গে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…