ইউরো কাপের অভিযান দুরন্ত শুরু স্পেনের, ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল মদ্রিচরা

খবর লাইভ : জয় দিয়ে ইউরো কাপের অভিযান শুরু স্পেনের। এদিন প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারালো স্প্যানিসরা। স্পেনের হয়ে গোল তিনটি গোল মোরাতা, রুইজ এবং কারভাজালের। এদিকে সুযোগ নষ্ট করার খেসারত দিতে হল লুকা মদ্রিচদের। ম্যাচের শুরুটা খারাপ করেনি কোনও দলই। তবে শুরু থেকেই নিজেদের উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছিল স্পেন। সুযোগ পেয়েছিল ক্রোয়শিয়াও।

কখনও বাঁ-প্রান্ত বা কখনও ডান-প্রান্ত দিয়ে, বারবার বিপক্ষের সিমানায় আঘাত হানতে থাকে দুই দলই। আক্রমণ এবং প্রতি আক্রমণে জমে ওঠে এই ম্যাচ। ঠিক যখন হাড্ডাহাড্ডি ফুটবলে মগ্ন সমগ্র বিশ্বের ফুটবলপ্রেমীরা। তখনই গোল পেয়ে যায় স্পেন। ম্যাচের ২৯ মিনিটে জালে বল জড়ান আলভারো মোরাতা। রডরির পাস সোজা খুঁজে নেয় স্ট্রাইকারকে। ঠান্ডা মাথায় গোল করে যান মোরাতা। সুযোগ পেলেও সমতা ফেরাতে ব্যর্থ হন কোভাচিচ। প্রথম গোল পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ব্যবধান বাড়িয়ে ফেলে স্পেন। ইয়ামালের পাস খুঁজে নেয় পেদ্রিকে। তাঁর পাস ধরে দুই ডিফেন্দারকে কাটিয়ে দারুণ শটে গোল করে যান ফাবিয়ান রুইজ।
স্পেনের তৃতীয় গোল আসে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে। গোল করেন ড্যানি কার্ভাহাল । ডিফেন্ডার হলেও তাঁর গোল দেখে তা বোঝার উপায় ছিল না। অভিজ্ঞ এই ফুটবলার প্রচুর গোল করেছেন তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় স্পেন।
দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। তবে সেখান থেকে গোল করলেও তা বাতিল হয়। শট করার আগেই পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন ক্রোট ফুটবলাররা। যদিও শুধু গোল নয়, পেনাল্টির সিদ্ধান্ত নিয়েও বিতর্ক রয়েছে। পেটকোভিচের শট সেভ করেন উনাই সিমোন। ফিরতি বলে গোল করলেও তা বাতিল হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago