খবর লাইভ : প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত সিকিমের উদ্ধার কাজে গতি আনতে তৎপর প্রশাসন। ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকেরা ভারতীয় বায়ুসেনার সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন যাতে পর্যটকদের আকাশপথে উদ্ধার করা যায়। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা কতটা সম্ভব হবে, তা নিয়ে সংশয় ছিল। তবে আজ থেকেই সেই কাজ শুরু হবে। তবে শুধু আকাশপথেই নয়, পাশাপাশি সড়কপথেও পর্যটকদের বের করে আনার ভাবনা-চিন্তা রয়েছে প্রশাসনের।
আরও পড়ুনঃ আশঙ্কাই সত্যি হল, ভিজে আউটফিল্ড : বাতিল ভারত-কানাডা ম্যাচ
সরকারি সূত্রে জানা যাচ্ছে লাচুং আর মঙ্গনের মাঝে সাংকালান সেতু ভেঙে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। বৃষ্টির ফলে দৃশ্যমানতা কম থাকায় শনিবার দফায় দফায় উদ্ধার কাজে ব্যাঘাত ঘটেছে। মেঘ অনেক নীচ দিয়ে যাওয়ার কারণে চপারে উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি। আজ রবিবারের সেই পরিস্থিতি থাকলে সে ক্ষেত্রে বিকল্প হিসেবে সড়কপথে পর্যটকদের উদ্ধারের কাজের তদারকি করবেন পর্যটনমন্ত্রী শেরিং থেন্ডুপ ভুটিয়া। উত্তর সিকিমের লাচুং-চুংথামে প্রায় ১২০০ এর বেশি পর্যটক আটকে রয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। এদের মধ্যে অন্তত ৭০০ বাঙালি এবং ১৫ জন বিদেশি পর্যটক রয়েছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…