আশঙ্কাই সত্যি হল,  ভিজে আউটফিল্ড : বাতিল ভারত-কানাডা ম্যাচ

খবর লাইভ : অবশেষে আশঙ্কাই সত্যি হল। বৃষ্টির কারণে ফ্লোরিডায় গড়াল না বল। হল না টস। ভেস্তে গেল ভারত-কানাডা টি-২০ বিশ্বকাপের ম্যাচ। আগেই সুপার আটে পৌঁছে গিয়েছে রোহিত শর্মার দল। এই ম্যাচ চিল নিয়মরক্ষার। মাঠের বেশ কিছু জায়গা ভিজে থাকায় আম্পায়ারেরা সিদ্ধান্ত নেন, ম্যাচ বন্ধ করে দেওয়ার। এর ফলে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করে সুপার এইটের অভিযান নামবেন রোহিতরা। দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। তাদের পয়েন্ট ৫।

বৃষ্টি সরাসরি থাবা না বসালেও, ভিজে আউটফিল্ডের কারণে ম্যাচ ভেস্তে যায়। ভিজে আউটফিল্ড থাকায় টস পিছিয়ে যায়। ভারতীয় সময় রাত আটটার সময় পরিদর্শন করেছিলেন ম্যাচ অফিসিয়ালরা। এরপর ফের পরীক্ষা করা হয় রাত নটার সময়।কয়েকটি জায়গা ভিজে ছিল। চারটে ব্লোয়ার দিয়ে মাঠ শোকানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হয়। শেষমেষ ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেন আম্পায়ারেরা।

এদিকে সুপার আটে ভারতের সামনে আফগানিস্তান। ২০ জুন নামবে টিম ইন্ডিয়া।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago