খবর লাইভ : আগামিকাল, রবিবার ফের রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে থাকবেন রাজ্যে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরা। রবিবার সন্ধে ছ’টা নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করবেন শুভেন্দু।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসায় ২০০ জন আক্রান্তকে নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু। কিন্তু রাজভবনে ঢোকার মুখে তাঁদের আটকানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। যে অভিযোগের ভিত্তিতে রাজ্যের রিপোর্ট তলব করেন রাজ্যপাল। তারপরেই হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু।
আরও পড়ুনঃ আমেরিকা ক্রিকেট দলের ফাস্ট বোলার সৌরভ খেলার পরই ল্যাপটপ খুলে কাজ করতে বসেন!
কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানান, রাজ্যপালের সঙ্গে দেখা করতে চাইলে বিরোধী দলনেতাকে ফের আবেদন করতে হবে। রাজভবন অনুমতি দিলে, তিনি দেখা করতে পারবেন। সেদিনই আবেদন করেন শুভেন্দু। রাজভবনের তরফে রবিবার তাঁদের দেখা করতে বলা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…