খবর লাইভ: সদ্য প্রাক্তন হয়েছেন। ৬ জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েত ম্যাচের বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন সুনীল ছেত্রী। অবসর নেওয়ার পরই নতুন দায়িত্ব পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেক্ষেত্রে জুটি বাঁধবেন ভারতের আরেক প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়ার সঙ্গে। বাইচুং ভুটিয়ার সঙ্গে জুটি বেঁধে ইউরো কাপে ধারাভাষ্য দেবেন সুনীল। শুক্রবার রাত থেকেই শুরু হয়ে যাচ্ছে ইউরো কাপ।
এই নিয়ে সুনীল বলেন, “ ইউরো ২০২৪ দরজায় কড়া নাড়ছে। ধারাভাষ্যকারদের প্যানেলের অংশ হতে পেরে খুব ভাল লাগছে। বিভিন্ন বিশেষজ্ঞ প্যানেলিস্টরাও থাকবেন। ফলে ফুটবলপ্রেমীরা শুধু প্রতিযোগিতা উপভোগ করবেন তা-ই নয়, ফুটবলকে আরও ভাল ভাবে বুঝতে পারবেন।
আরও পড়ুনঃ বিশ্বকাপ শেষ হওয়ার আগেই শুরু স্টেডিয়াম ভাঙার কাজ,কেন জানেন ?
কয়েকদিন আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন সুনীল। যুবভারতিতে ভারত-কুয়েত ম্যাচে অবসর সুনীল। যদিও সেই ম্যাচ শেষ হয় গোলশূন্য ভাবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…