রেস্তোরাঁ কাণ্ডে স্বস্তি সোহমের! আগাম জামিন পেলেন বিধায়ক-অভিনেতা

খবর লাইভ : নিউটাউন রেস্তোরাঁ কাণ্ডে আগাম জামিন নিতে আজ, বৃহস্পতিবার সকালে বারাসত জেলা আদালতে যান চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। এদিন সকাল ১০টা নাগাদ বারাসত জেলা আদালতে পৌঁছে যান সোহম। তিনি কেন আদালতে এসেছেন, তা নিয়ে প্রশ্ন করা হলে বিধায়ক অভিনেতা জানান, পুরো বিষয়টি বিচারাধীন। তাঁর আইনজীবীই যা বলার বলবেন। সোহমের কথায়, ‘‘এখনই কোনও মন্তব্য আমি করব না। পুরো বিষয়টি বিচারাধীন।’’ এরপর বেলা ১ টা নাগাদ সোহমের আগাম জামিন মঞ্জুর করেন বিচারক।

গত ৭ জুন নিউটাউনের এক রেস্তোরাঁয় শুটিং চলাকালীন পার্কিং নিয়ে বচসায় জড়িয়ে পড়েন সোহম চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে মালিককে মারধরের অভিযোগ ওঠে। যদিও সোহম ঘটনার পর ক্ষমা চেয়ে নেন। কিন্তু তাতেও স্বস্তি মেলেনি অভিনেতার।

রেস্তোরাঁয় বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করা হলেও কোনও কাজ না হওয়ায় শেষমেশ হাইকোর্টের দ্বারস্থ হন রেস্তোরাঁ মালিক। তাঁকে হুমকির মুখেও পড়তে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নিরাপত্তা ও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। গোটা ঘটনাটিতে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আগামিকাল, শুক্রবার হাইকোর্টে উঠবে এই মামলা। তার আগে এই আগাম জামিন তৃণমূলের তারকা বিধায়ককে যে স্বস্তি দিল, তা বলার অপেক্ষা রাখে না।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago