খবর লাইভ : রেশন বণ্টন মামলা নিয়ে তদন্ত করছে ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, টাকা গিয়েছে আরও প্রায় ৫০ জনের কাছে। একটি নামের তালিকাও তৈরি করেছে ইডি। তাঁদের একটি বড় অংশকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। রেশন বণ্টন দুর্নীতির মামলায় আগামী ১৯ জুন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুনঃ রেস্তোরাঁ কাণ্ডে স্বস্তি সোহমের! আগাম জামিন পেলেন বিধায়ক-অভিনেতা
এই মামলায় বছর খানেক আগে থেকে জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যবসায়ী বাকিবুর রহমান, শঙ্কর আঢ্য-সহ অনেককে গ্রেফতার করা হয়েছে। এবার এই মামলার দ্বিতীয় পর্যায়ের তদন্ত শুরু হচ্ছে বলে ইডির দাবি। তারই প্রাথমিক অবস্থায় ১৯ জুন সকাল ১১টায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। তাঁকে বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে তাঁর যাবতীয় ব্যাঙ্ক লেনদেন ও আয়করের নথি।
অভিনেত্রীকে তাঁর আয় সংক্রান্ত ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। একই সঙ্গে তাঁর প্রযোজনা সংস্থা নিয়েও প্রশ্ন করতে পারেন ইডি আধিকারিকরা। তাঁর প্রযোজনা সংস্থার আয় ও আয়ের নথিও ইডি খতিয়ে দেখবে। ওই সংস্থার মাধ্যমে কী কী ছবি, রিয়্যালিটি শো, টিভি অনুষ্ঠান প্রযোজনা করা হয়েছে, ইডি তা জানার চেষ্টা করছে। একই সঙ্গে রেশন বন্টন দুর্নীতির যে অভিযুক্তর সঙ্গে অভিনেত্রীর ব্যাঙ্ক লেনদেনের প্রমাণ মিলেছে, তিনি কী কী কারণে ওই ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন, তা জানার জন্য ইডি আধিকারিকরা অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা।
ইডির গোয়েন্দাদের দাবি, তদন্তে রেশন বন্টন দুর্নীতির অভিযুক্তদের সঙ্গে প্রায় ৫০ জনের লেনদেনের তথ্য সামনে এসেছে। তাঁদের কাছ থেকে ওই ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন পরিমাণ টাকা জমা পড়েছে। ওই টাকা রেশন বন্টন দুর্নীতির, এমনই অভিযোগ ইডি আধিকারিকদের। কী কারণে তাঁদের অভিযুক্তরা টাকা দিয়েছিলেন, সেই তথ্য ইডি জানতে চায়। সেইমতো ওই ৫০ জনের তালিকাও ইডি তৈরি করেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…