খবর লাইভ : টি-২০ বিশ্বকাপ শেষ হতেই না হতে ভেঙে ফেলা হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম। গতকাল এই মাঠেই খেলতে নেমেছিলেন রোহিত শর্মারা। ভারত-আমেরিকার ম্যাচটাই ছিল নাসাউ স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ম্যাচ। এই ভেন্যুতে আর কোনও ম্যাচ নেই।আর সেই কারণে বুধবার ম্যাচ শেষ হতে না হতেই ভেঙে ফেলা হচ্ছে নাসাউ কাউন্টি স্টেডিয়াম। জানা যাচ্ছে, ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এই অস্থায়ী স্টেডিয়াম ভাঙার কাজ। অনুমান, ছয় সপ্তাহের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।
টি-২০ বিশ্বকাপে নিউ ইয়র্কে আর কোনও ম্যাচ বাকি নেই। শেষ ম্যাচ ছিল বুধবার। বিশ্বকাপের জন্য আইসেনহাওয়ার পার্ককে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে রূপান্তরিত করা হয়েছিল। আর ম্যাচ শেষ হতেই স্টেডিয়ামটিকে আবার তার পুরনো অবস্থায় ফিরিয়ে আনা হচ্ছে। জানা যাচ্ছে, সেখানে সাধারণ মানুষ আবার আগের মতো সময় কাটাতে পারবেন। স্টেডিয়ামটি এমন ভাবেই তৈরি করা হয়েছিল যাতে বিশ্বকাপের ম্যাচ শেষ হলেই সহজে ভেঙে ফেলা যায়। তবে সব কিছু খুলে ফেলা হলেও পিচ নিয়ে কীহবে তা এখনও ঠিক করা হয়নি। এই নিয়ে আইসিসি-র এক আধিকারিক বলেন, “ওরা যদি রাখতে চায় রাখতে পারে। তবে পিচের পরিচর্যা করতে হবে।“
তবে নাসাউ কাউন্টির পিচ নিয়ে কম বিতর্ক হয়নি। মাত্র তিন মাসের মধ্যে কাজ সম্পূর্ণ করে তৈরি হয় এই স্টেডিয়াম। খরচ হয়েছিল আনুমানিক ২৫০ কোটি। আসন সংখ্যা ছিল ৩৪ হাজার। মাঠের পিচ আনা হয়েছিল ফ্লোরিডা থেকে।যাকে বলা হচ্ছে ড্রপ-ইন পিচ। জানা যাচ্ছে, এই পিচ ফ্লোরিডায় সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। তবে আউটফিল্ড সরানো হবে না। সেটা যেখানে ছিল, সেখানেই থাকবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…