খবর লাইভ : পা ফুলেছে। তাই হাঁটাচলায় বেজায় সমস্যা। বর্তমানে এমনই অবস্থা নিয়োগ মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের। সেকারণেই এক মুহুর্ত দেরি না করে এসএসকেএম হাসপাতালকে চিঠি দিয়েছে জেল কর্তৃপক্ষ। পার্থর শরীরে কী সমস্যা রয়েছে? তাঁর পা কেন ফুলতে শুরু করেছে? সেই বিষয়গুলি পরীক্ষা করে দেখার অনুরোধ করা হয়েছে এসএসকেএম কর্তৃপক্ষকে। সূত্রের খবর, ফুলে যাওয়ার পাশাপাশি পার্থর পায়ের ব্যথাও বেড়েছে।
তবে এখানেই শেষ নয়। গত কয়েকদিন ধরে যা গরম বেড়েছে সেকারণে জেলের মধ্যে পার্থ বেশ কাহিল হয়ে পড়েছেন বলে খবর। তাই একমুহুর্ত দেরি না করে জেল কর্তৃপক্ষের তরফে পার্থর শারীরিক পরীক্ষার অনুরোধ করে এসএসকেএম কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হল। এছাড়াও জেল সূত্রে জানা যাচ্ছে, এর আগেও একবার শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে তাঁর পায়ের যন্ত্রণা বেড়েছিল। এখনও সেই কারণেই তিনি কষ্ট পাচ্ছেন বলে অনুমান। তবে পরীক্ষানিরীক্ষা করলেই সেই বিষয় স্পষ্ট হবে।
এমনিতেই পার্থ চট্টোপাধ্যায়ের নানারকম শারীরিক সমস্যা রয়েছে। আইনজীবীর মাধ্যমে আদালতে বেশ কয়েকবার এই বিষয়ে জানিয়েওছেন তিনি। এছাড়া পার্থর চেহারাও ভারী সেই বিষয়ক কিছু অসুবিধাও রয়েছে বলে খবর। এদিকে গ্রেফতার হওয়ার আগে থেকেই পা নিয়ে সমস্যায় ভুগছেন তিনি। এবারও সেই পায়ের পুরনো ব্যথাতেই ভুগতে হচ্ছে তাঁকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…