মাঝ আকাশে বিমান ভ্যানিশ! নিখোঁজ মালওয়ির ভাইস প্রেসিডেন্ট

খবর লাইভ : নিখোঁজ আফ্রিকার ছোট্ট দেশ মালওয়ির ভাইস প্রেসিডেন্ট সলস চিলিমা আর প্রাক্তন ফার্স্ট লেডি শানিল জিম্বিরি ! সোমবার সকালে এই দুজনকে নিয়ে উড়েছিল বায়ুসেনার বিমান। রাজধানী লিলঙ্গে থেকে সেনার বিমানে এই দুই হেভিওয়েটের সঙ্গে আরও দশ যাত্রী ছিলেন। রাজধানী থেকে ৩৭০ কিলোমিটার দূরে দেশের এক প্রাক্তন মন্ত্রীর শেষকৃত্যে যোগ দিতে যাচ্ছিলেন ভাইস প্রেসিডেন্ট। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে নির্দিষ্ট জায়গায় বিমান অবতরণ করতে পারেনি। এরপরই ভ্যানিশ! বিমান কোথায় গেল তার হদিশ মিলছে না। শুরু হয়েছে তল্লাশি।

মালওয়ির প্রেসিডেন্ট লাজারুস চাকওয়েরা গোটা বিষয়টি সম্পর্কে বিবৃতি দিয়ে জানিয়েছেন, বিমানের সন্ধানে জোর কদমে খোঁজ চলছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বড়সড় কোনও দুর্ঘটনার কবলে পড়েছে বিমানটি। আমেরিকা, ব্রিটেন, নরওয়ে এবং ইজরায়েল এই ব্যাপারে সাহায্যের আশ্বাস দিয়েছে। কিছুদিন আগে ইরানের পার্বত্য এলাকায় চপার ভেঙে মৃত্যু হয় সেদেশের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। ফের খারাপ খারাপ আবহাওয়ার কারণে বিমানের নিখোঁজ হয়ে যাওয়াতে তৈরি হয়েছে আশঙ্কা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago