উন্নয়নে গতি আনতে আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্যমন্ত্রীর

খবর লাইভ : লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অভূতপূর্ব সাফল্যের পরই এবার সাধারণ মানুষকে আরও বেশি করে সরকারি পরিষেবা প্রদানের দিকে জোর দিতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের  উন্নয়নমূলক কাজে গতি আনতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়, আজ বিকেল ৪টেয় উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করতে চলেছেন। গত ৭ জুন এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে নবান্ন।

সূত্রের খবর, সব দফতরের কাজের পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী । বৈঠকে সব মন্ত্রীদের স্বশরীরে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, উপস্থিত থাকতে বলা হয়েছে সব দফতরের প্রধান সচিব, সচিবদেরও। এই বৈঠকে রাজ্য পুলিশের আইজি, ডিআইজি, এসপি, সিপি, পদমর্যাদার অফিসারদেরও উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। দীর্ঘদিন ধরে নির্বাচন চলার ফলে থমকে ছিল সরকারে উন্নয়নমূলক কাজ। রাজ্যের কোথায় প্রশাসনিক কাজ থমকে রয়েছে, তা পর্যালোচনা হবে ওই বৈঠকে। একই সঙ্গে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের সাহায্যের বিষয়টিও আলোচনা উঠতে পারে বলে সূত্রের খবর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago